বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

দ্য় লাস্ট ট্য়াংগো, শেষবার নামছেন লিও, কীভাবে দেখবেন এই ম্য়াচ?

06 October, 2026 5:40 PM UTSAB RC
শেয়ার করুন

বুয়েনস আইরেস: ভারতীয় সময় বুধবার ভোর সাড়ে ৪টে। বুয়েন্স আয়ার্সের এস্তাদিও মাস মনুমেন্টালে বেনিনের বিরুদ্ধে নামছে আর্জেন্টিনা। আর সেই ম্যাচের সঙ্গেই শেষ হতে চলেছে লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়। ম্যাচটাকে ইতিমধ্যেই “দ্য লাস্ট ট্যাংগো” নাম দিয়েছেন ভক্তরা।

ভারতে এই ম্যাচের টিভি সম্প্রচার হবে না। তবে ওটিটি প্ল্যাটফর্ম জি-ফাইভ এ লাইভ স্ট্রিমিং দেখা যাবে। ফিফা ক্রমতালিকায় আর্জেন্টিনা এই মুহূর্তে ২ নম্বরে, প্রতিপক্ষ বেনিন রয়েছে ৮৯ নম্বরে। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠেও স্পেনের কাছে হেরে যায় আর্জেন্টিনা। কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন মেসি। এর কিছুদিনের মধ্যেই প্রয়াত হন তাঁর বাবা হোর্হে। তার পরেই জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত নেন তিনি, তিনটি ডায়েরির পাতা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সেকথা জানান। এর পরেই আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন তাঁকে একটি ফেয়ারওয়েল ম্যাচ উপহার দেওয়ার কথা ভাবে, আর সেই মতোই এই ম্যাচে নামার সিদ্ধান্ত হয়। বিদায়কে স্মরণীয় করতে ২০২২ বিশ্বকাপজয়ী দলের সদস্যদেরও অনুষ্ঠানে থাকতে বলা হয়েছে।

২১ বছরের কেরিয়ারের হিসেব

আর্জেন্টিনাকে প্রায় সব ধরনের ট্রফিই দিয়ে গিয়েছেন মেসি। তাঁর সময়েই এসেছে ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা, ২০২২ বিশ্বকাপ এবং ২০২২ ফাইনালিসীমা। জাতীয় দলের হয়ে ২০৭ ম্যাচে ১২৫ গোল করেছেন তিনি। আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতা এবং সর্বাধিক ম্যাচ খেলা ফুটবলারও তিনিই।

প্রতিবেদন

UTSAB RC