বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

ভাটপাড়ায় বহুতলে বিধ্বংসী আগুন

06 October, 2026 4:03 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা: সোমবার গভীর রাতে ভাটপাড়া পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের বিন্দুবাসিনী রোড এলাকার একটি বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। কোনও প্রাণহানির খবর না মিললেও বহুতলে থাকা অধিকাংশ আসবাবপত্র ও মূল্যবান জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে।  জানা গেছে, দীপ কুমার ভট্টাচার্যের তিন তলার ফ্ল্যাটে আচমকাই আগুনের শিখা ও কালো ধোঁয়া দেখতে পান প্রতিবেশীরা। মুহূর্তেই  আগুন ভয়াবহ রূপ নেয়। গোটা তিনতলাটি আগুনের গ্রাসে চলে যায়।  স্থানীয় বাসিন্দারাই প্রথমে আগুন নেভানোর চেষ্টা চালান। এরপর খবর দেওয়া হয় দমকল ও  থানায়। ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের দুটি ইঞ্জিন। আগুন এতটাই তীব্র ছিল যে, দমকলকর্মীরা প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সরু রাস্তা এবং ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় দমকলের গাড়ি ঘটনাস্থলে পৌঁছোতেও বেশ বেগ পায়। প্রাথমিক তদন্তের পর দমকল বিভাগের অনুমান, শর্ট সার্কিট বা বৈদ্যুতিক গোলযোগের কারণেই এই অগ্নিকাণ্ড। তিনতলার ঘরে থাকা বৈদ্যুতিক তার বা যন্ত্রাংশ থেকে প্রথমে আগুন ধরে। পরে তা দ্রুত আসবাবপত্রে ছড়িয়ে পড়ে বলে ধারণা। ঘটনার সময় পরিবারের সদস্যরা ঘরেই ছিলেন। তবে সময়মতো টের পেয়ে নিচে নেমে আসায় প্রাণহানির মতো ঘটনা এড়ানো গেছে।  এদিকে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় কাউন্সিলর ও পুলিশ প্রশাসনের আধিকারিকেরা। তাঁরা পরিস্থিতি খতিয়ে দেখেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন। এই দুর্ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা বলে অনুমান করা হচ্ছে।

শর্ট সার্কিটের এই ঘটনা ফের একবার বহুতল বাড়িগুলিতে বৈদ্যুতিক সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। পুরনো বৈদ্যুতিক তার এবং অতিরিক্ত লোডের কারণেই এই ধরনের দুর্ঘটনা ঘটছে বলে দাবি দমকলের। বাড়ির ওয়্যারিং নিয়মিত পরীক্ষা করা হয়না বলে অভিযোগ করেছেন বহুতলের বাসিন্দারা।ঘটনাস্থলে পুলিশ ও দমকলের নজরদারি জারি রয়েছে । ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রতিবেদন

Lopa Bhowmik