বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

নিয়ামতপুরে বহুতল আবাসনে আগুন, পুলিশের তৎপরতায় রক্ষা পেলেন আবাসিকরা

04 October, 2026 2:26 PM Sandipan Saha
শেয়ার করুন

সংবাদদাতা, কুলটি  (পশ্চিম বর্ধমান): কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পিছনে অ্যাপার্টমেন্টের পার্কিং লটে আগুন লাগে রাত প্রায় দেড়টায়। সেই সময় নিয়ামতপুর ফাঁড়ির RG পার্টি এলাকা টহল করছিল। তাঁরা অ্যাপার্টমেন্টের পার্কিং এলাকায় আগুন দেখতে পান। দ্রুত পুরো এলাকা ধোঁয়ায় ঢেকে যায়। খবর পেয়ে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে এসে আবাসন থেকে আবাসিকদের বের করে দেয়। খবর দেওয়া হয় আসানসোল দমকল বিভাগকে। দমকল এসে আগুন নিয়ন্ত্রণ করে। তবে হতাহতের কোনও খবর নেই। ঘটনায় ৬টি বাইক এবং ১টি চারচাকা গাড়ি সম্পূর্ণ পুড়ে যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কুলটি থানার ভারপ্রাপ্ত অধিকারিক অশোক সিং মহাপাত্র, এসিপি শেখ জাভেদ হুসেন।

প্রতিবেদন

Sandipan Saha