বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

গান্ধী জয়ন্তীতে বালুরঘাটের হাসপাতালে বেলচা হাতে স্বচ্ছতা অভিযান সুকান্তের

02 October, 2026 7:06 PM Sandipan Saha
শেয়ার করুন

সংবাদদাতা, বালুরঘাট (দক্ষিণ দিনাজপুর): গান্ধীজয়ন্তীতে বেলচা হাতে স্বচ্ছতা অভিযানে নামলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। বুধবার, ২ অক্টোবর বালুরঘাট জেলা হাসপাতালে আয়োজিত এই কর্মসূচিতে সুকান্তের সঙ্গে ছিলেন বালুরঘাটের বিধায়ক বিদ্যুৎ কুমার রায়, গঙ্গারামপুর কলেজের পরিচালন কমিটির সভাপতি স্বরূপ চৌধুরী সহ বিজেপির স্থানীয় নেতৃত্ব ও কর্মীরা। এ দিন সকালে বালুরঘাট হাসপাতালে পৌঁছে স্বচ্ছতা অভিযানে অংশ নেন কেন্দ্রীয় মন্ত্রী। হাসপাতাল চত্বরের বিভিন্ন অংশ পরিষ্কার করেন তিনি। হাসপাতালের আধিকারিকদের সঙ্গেও বৈঠকও করেন তিনি। হাসপাতালের পরিকাঠামো ও আগামী দিনের বিভিন্ন পরিকল্পনা নিয়ে আধিকারিকদের সঙ্গে তাঁর আলোচনা হয়।

গান্ধীজয়ন্তী উপলক্ষে বালুরঘাটের গান্ধী মোড়ে মহাত্মা গান্ধীর মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান সুকান্ত। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিনে বালুরঘাট হাসপাতালে স্বচ্ছতা অভিযান করলাম। এই হাসপাতাল আগামী দিনে মেডিকেল কলেজে রূপান্তরিত হতে চলেছে। তার আগে হাসপাতাল চত্বরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।’ সুকান্তের দাবি, এর আগে বালুরঘাটের বিধায়ক বিদ্যুৎ কুমার রায় এবং জেলা সভাপতি স্বরূপ চৌধুরীর নেতৃত্বেও স্বচ্ছতা অভিযান হয়েছে। তাঁর কথায়, দক্ষিণ দিনাজপুর জেলাকে ‘স্বচ্ছ ভারত’-এর দিক থেকে একটি মডেল জেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্য রয়েছে।

প্রতিবেদন

Sandipan Saha