বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
রবীন্দ্র সরোবরে সাঁতার শিখতে গিয়ে মৃত্য়ু শিক্ষার্থীর ফারাক্কায় দ্রুত গতিতে চলছে লাইন মেরামতির কাজ মালদা মেডিকেলে শিশুমৃত্য়ুর জের, সাসপেন্ড সুপার এবার রাজ্য়ের মডেল স্কুল প্রকল্পে সিএম শ্রী ইন্সটিউট, ঘোষণা মুখ্য়মন্ত্রীর

রাঁচিতে ছাত্র আন্দোলনের জয়,বাতিল টিডিপিএল পরীক্ষা

18 August, 2026 3:00 PM admin
শেয়ার করুন

রাঁচি : যন্তর মন্তরের পর এবার রাঁচিতেও ছাত্র আন্দোলনের জয় ।

ফের একবার পড়ুয়াদের লাগাতার আন্দোলনে পিছু হটল সরকার। ছাত্রদের দাবি মানতে হল ঝাড়খণ্ড সরকারকেও। দীর্ঘ ২৪ দিনের ছাত্র যুব আন্দোলনের পর অবশেষে বড় সিদ্ধান্ত নিল ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সরকার। সম্প্রতি জেএসএসসি ও সিজিএল পরীক্ষা ছাত্র আন্দোলনের জন্য বাতিল করতে বাধ্য হয় ঝাড়খণ্ড সরকার। দীর্ঘদিন ধরে ঝাড়খণ্ডের সরকারি চাকরি পরীক্ষা জেএসএসসি ও সিজিএল পরীক্ষায় দেদার দুর্নীতি ও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে সরব হয়েছিলেন পড়ুয়ারা।

উল্লেখ্য, সম্প্রতী মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন আন্দোলনের চাপে জানাতে বাধ্য হয় ২০১৪ সাল থেকে এখনও পর্যন্ত যে সমস্ত ভুল ত্রুটি হয়েছে তার তদন্ত করা হবে। সমস্ত পরীক্ষা দুর্নীতিতে তদন্ত করে দেখবে সিআইডি। পাশাপাশি পরীক্ষা ব্যবস্থায় সংস্কারের জন্য শিক্ষা দপ্তরের সচিব অমিতাভ কৌশলের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি। রাজ্যের মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর অনশন ভেঙেছেন ঝাড়খণ্ডের ছাত্রনেতা দেবেন্দ্রনাথ মাহাত। দীর্ঘদিন ধরে শিক্ষা ব্যবস্থায় দুর্নীতির বিরুদ্ধে অনশন চালিয়ে যাচ্ছেন তিনি।

অনশন প্রত্যাহার করলেও এখনই আন্দোলন প্রত্যাহার করা হবে না। পড়ুয়ারা জানিয়েছেন, এখনও তাঁদের একটি দাবি পূরণ বাকি রয়েছে। CBI-কে দিয়ে তদন্তের দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। উল্লেখ্য, সোমবারই রাহুল গান্ধী ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে আন্দোলকারীদের সঙ্গে দেখা করার পরামর্শ দিয়েছিলেন। ইন্ডিয়া গোষ্ঠীতে তারা জোট সরিক হলেও পড়ুয়াদের প্রতি ঝাড়খণ্ড সরকারের এই ব্যবহারের তীব্র সমালোচনা করেন রাহুল। অবশ্য আগের থেকে ওইদিন আলোচনায় বসার কথা ছিল সরকার-আন্দোলনকারী দুই পক্ষের।

সোমবার সন্ধ্যায় আন্দোলনকারী পড়ুয়াদের সঙ্গে দেখা করেন, বৈঠক করেন সোরেন। বৈঠকের পর সোরেন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, লখনউয়ের সংস্থা টিএসআর ডেটা প্রসেসিং লিমিটেড-এর প্রকাশিত ফলাফল ও ওই সংস্থার মাধ্যমে নির্বাচিত বা পরীক্ষায় অংশ নেওয়া সব প্রার্থী এবং ঝাড়খণ্ডে সংস্থাটির যাবতীয় কার্যকলাপ বাতিল করা হবে।

যন্তরমন্তরের আন্দোলন চলাকালীনই জেপিএসসি এবং জেএসএসসি এর পরীক্ষায় অনিয়মের দাবিতে ২৫ দিন ধরে তারা আন্দোলন করে। তবে সরকারের সিদ্ধান্ত ঘোষণার পরও আন্দোলন প্রত্যাহার করতে রাজি নন পড়ুয়ারা। ছাত্রনেতা রবীন্দ্র পাসওয়ান বলেন, তাঁদের CBI তদন্তের দাবি এখনও মেনে নেওয়া হয়নি। তাই আন্দোলন চলবে।তিনি বলেন, “আমরা বড় একটি লড়াই জিতেছি। ২৪ দিন পর অবশেষে মুখ্যমন্ত্রী আমাদের দাবি শুনেছেন, তার জন্য তাঁকে ধন্যবাদ। ছাত্রনেতা দেবেন্দ্রনাথ মাহাত। বর্তমানে রাঁচির সদর হাসপাতালে ভর্তি। সেখানে মন্ত্রী ও বিধায়করা গিয়ে তাঁর সঙ্গে দেখা করছেন।

প্রতিবেদন

admin