বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

চাকদহে শ্বশুরবাড়িতে পুলিশের হানায় গ্রেপ্তার ২, বাজেয়াপ্ত অত্যাধুনিক ৮টি ট্যাব

29 September, 2026 2:49 PM Sandipan Saha
শেয়ার করুন

সংবাদদাতা, নদীয়া: গোপন সূত্রে খবর পেয়ে বড়সড় সাফল্য পেল নদীয়ার চাকদহ থানার পুলিশ। কেবিএম সংলগ্ন এলাকায় শ্বশুরবাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হল ১৮টি সিলপ্যাক নতুন ট্যাব। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশ গ্রেপ্তার করেছে দুই ব্যক্তিকে। উদ্ধার হওয়া ট্যাবগুলি কোনও দোকান নাকি ই-কমার্স ডেলিভারি সংস্থার থেকে চুরি করা হয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। নদীয়ার চাকদহ থানা এলাকার কেবিএম-এর কাছে সুব্রত রায় নামে এক ব্যক্তির শ্বশুরবাড়িতে আচমকাই হানা দেয় চাকদহ থানার পুলিশের একটি বিশেষ দল।

​গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রথমে ৮টি নতুন ট্যাব উদ্ধার করেন পুলিশ আধিকারিকরা। এরপর ঘটনাস্থলেই আটক ব্যক্তিদের কড়া জিজ্ঞাসাবাদ শুরু হতেই ঘরের ভেতর লুকিয়ে রাখা আরও ১০টি সিল করা ট্যাব উদ্ধার করা হয়। সব মিলিয়ে মোট ১৮টি মূল্যবান ট্যাব বাজেয়াপ্ত করেছে পুলিশ।

​এই ঘটনায় সুব্রত রায় ও কুমার হাওলাদার নামে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া প্রতিটি ট্যাবই একেবারে নতুন এবং সিল করা অবস্থায় থাকায় এগুলি কোনও ইলেকট্রনিক্সের দোকান অথবা ই-কমার্স সংস্থার গোডাউন বা ডেলিভারি সেন্টার থেকে হাতানো হয়েছিল। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তদন্ত শুরু করেছে চাকদহ থানার পুলিশ।

প্রতিবেদন

Sandipan Saha