বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

বেকারি ম্যানেজার খুনের ঘটনায় গ্রেপ্তার যুবক

26 September, 2026 4:48 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, জলপাইগুড়ি: বেকারি ম্যানেজার খুনের ঘটনায় মুর্শিদাবাদ থেকে এক যুবককে গ্রেপ্তার করল জলপাইগুড়ি পুলিশ। ধৃতের নাম নূর আলম শেখ (৩৬)। সে মুর্শিদাবাদের সালার থানার শালিন্দা এলাকার বাসিন্দা। শনিবার দুপুরে তাঁকে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় নিয়ে আসা হয়।

পুলিশ সূত্রের খবর, বেকারি ম্যানেজার খুনের ঘটনার পর কয়েক ঘণ্টার মধ্যেই সন্দেহভাজন ওই যুবক জলপাইগুড়ি থেকে মুর্শিদাবাদে চলে যান। এরপর থেকেই সে কার্যত গা ঢাকা দিয়েছিল বলে তদন্তকারীদের অনুমান। ঘটনাস্থলের CCTV ফুটেজ খতিয়ে দেখতে গিয়ে তদন্তকারীদের নজরে আসে কাপড় দিয়ে মুখ ঢাকা এক ব্যক্তির গতিবিধি। সেই ফুটেজের সূত্র ধরেই তদন্ত এগোয়। তদন্তের অগ্রগতিতে মুর্শিদাবাদের সালার এলাকায় অভিযান চালিয়ে নূর আলম শেখকে আটক করা হয়।
পরে তাঁকে গ্রেপ্তার করে জলপাইগুড়িতে নিয়ে আসা হয়। ধৃত যুবক ওই বেকারির কর্মী ছিলেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

খুনের ঘটনায় নেপথ্যে আরও কেউ জড়িত রয়েছে কি না  এবং খুনের কারণ কী ছিল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ধৃতকে শনিবার জলপাইগুড়ি আদালতে তোলা হয়।

প্রতিবেদন

Lopa Bhowmik