বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

বালি পাচারের টাকা যেত ক্যামাক স্ট্রিটে, অভিষেককে আক্রমণ শুভেন্দুর

25 September, 2026 7:40 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমানের পুলিশ লাইন মাঠের জনসভা থেকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বালি পাচার থেকে শুরু করে একাধিক দুর্নীতির কড়া সমালোচনা করে তিনি স্পষ্ট ভাষায় জানান, রাজ্য থেকে সমস্ত অবৈধ কারবার বন্ধ করে দেওয়া হয়েছে এবং কোনও অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।  জনসভায় উপস্থিত হয়ে তিনি তাঁর সরকারের সাফল্য ও উন্নয়নমূলক পদক্ষেপ তুলে ধরেন। ভাষণ দিতে গিয়ে সরাসরি নিশানা করেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। বালি পাচারের প্রসঙ্গ উল্লেখ করে মুখ্যমন্ত্রী দাবি করেন, ভোটের আগে বিপুল বালি জমিয়ে রাখা হয়েছিল পরে ব্যবসা করার জন্য। কিন্তু সাধারণ মানুষ বিজেপিকে জয়ী করেছে। আর বিজেপি সরকার ক্ষমতায় আসার পরই এই সমস্ত অবৈধ বালি কারবার পুরোপুরি বন্ধ করে দিয়েছে। তৃণমূল জমানার দুর্নীতি প্রসঙ্গে কড়া বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বালি পাচারের টাকা সরাসরি যেত ক্যামাক স্ট্রিটে। আমরা সেই সমস্ত পথ বন্ধ করে দিয়েছি। কোনও অসাধু কাজ আর বরদাস্ত করা হবে না। সব চোরেদের জেলেই যেতে হবে। সাধারণ মানুষের স্বার্থে সরকারের নেওয়া পদক্ষেপের বিবরণ দিতে গিয়ে তিনি জানান, আগামী অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে বালি খাদান চালু হলে বাজারে বালির রেট স্বাভাবিকভাবেই অনেকটাই কমে যাবে। একই সঙ্গে বাংলা থেকে অপরাধ ও মাদক নির্মূল করার ডাক দিয়ে শুভেন্দু বলেন, নেশামুক্ত বাংলা গড়তে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। মাদক কারবারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে এবং তাদের অন্তত ২০ বছরের জন্য জেলে পাঠানো হবে।

প্রতিবেদন

Lopa Bhowmik