বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

বলিউডে সব থেকে ধনী শাহরুখের সম্পত্তির পরিমাণ কত? কতটা পিছনে অমিতাভ-সলমন-হৃতিক

24 September, 2026 3:00 PM Sandipan Saha
শেয়ার করুন

মুম্বই: সবচেয়ে ধনী অভিনেতা যে শাহরুখ খান, সেটা মোটামুটিভাবে সকলের ধারণার মধ্যেই ছিল। এবার তাতে সিলমোহর দিল হুরুন ইন্ডিয়া। তানের যে রিচ লিস্ট বা ধনী তারকাদের তালিকা বেরিয়েছে, সেখানে সবার উপরে রয়েছেন শাহরুখ খানই।  রিচ লিস্ট ২০২৬ অনুযায়ী, শাহরুখ খানের আনুমানিক সম্পত্তির পরিমাণ ১০ হাজার কোটি টাকা। অর্থাৎ বলিউডে তিনিই একমাত্র বিলিওনেয়ার অভিনেতা। তবে গত বছরের তুলনায় তাঁর সম্পত্তির পরিমাণ কমেছে ২,৪৯০ কোটি টাকা। ২০২৫ সালে তাঁর সম্পত্তির পরিমাণ ধরা হয়েছিল ১২,৪৯০ কোটি টাকা।

তালিকায় শাহরুখের পরেই রয়েছেন অমিতাভ বচ্চন। তাঁর আনুমানিক সম্পত্তির পরিমাণ ৪ হাজার কোটি টাকা। গত বছর এই হিসাব ছিল ১,৬৩০ কোটি। অর্থাৎ এক বছরে তাঁর সম্পত্তি বেড়েছে প্রায় ২৪০০ কোটি টাকা

তালিকায় সলমন খান রয়েছেন তৃতীয় স্থানে। তাঁর সম্পত্তির পরিমাণ ৩ হাজার কোটি টাকা। আর হৃতিক রোশনের সম্পত্তির পরিমাণ ২,৫০০ কোটি টাকা। হৃতিকের গত বছরেরে সম্পত্তির পরিমাণ ছিল ২,১৬০ কোটি টাকা।

হুরুনের তালিকায় দেখা গেছে ভারতে মোট বিলিওনেয়ারের সংখ্যা ৩৯১ জন।

প্রতিবেদন

Sandipan Saha