বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

উত্তরপ্রদেশে যাত্রীবাহী বাসে আগুন, পুড়ে মৃত ৯

24 September, 2026 9:00 AM Sandipan Saha
শেয়ার করুন

লখনউ: উত্তরপ্রদেশে একটি যাত্রিবাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড কম করে ৯ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে এক জন মহিলা।
জানা গিয়েছে, গ্রেটার নয়ডা থেকে মাহোবা যাচ্ছিল বাসটি। পথে যমুনা এক্সপ্রেসওয়েতে আগুন লাগে এই দোতলা বাসে। ওই দোতলা বাসে ৩০ জনেরও বেশি যাত্রী ছিলেন। জীবন্ত দগ্ধ হয়ে মৃতদের পরিচয় জানার চেষ্টা চলছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমকল বাহিনী ও স্থানীয় পুলিশ। উদ্ধারকাজ চলছে বলে জানিয়েছেন তাঁরা। কী করে বাসটিতে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে ।

প্রতিবেদন

Sandipan Saha