বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এক লক্ষ কর্মী নিয়োগের সিদ্ধান্ত শুভেন্দুর

23 September, 2026 7:20 PM Sandipan Saha
শেয়ার করুন

সংবাদদাতা, কলকাতা: বুধবার অনেকগুলি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তার মধ্যে নিয়োগ সংক্রান্ত ব্যাপারে কিছু ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি আর্থিক বছরে এক লক্ষ কর্মী  নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। সেকথা ঘোষণাও করেছেন মুখ্যমন্ত্রী। এজন্য প্রতি ক্যাবিনেট দপ্তরে ১০ থেকে ১৫ হাজার কর্মী নিয়োগের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। এছাড়া কলকাতা পুলিশে ৪০০০  এবং রাজ্য পুলিশে ১২০০০ লোক নেওয়া হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। এছাড়া স্কুলশিক্ষা দপ্তরেও নিয়োগ করা হবে।

রাজ্য মন্ত্রিসভার বৈঠকে পড়ুয়া এবং চাকরিপ্রার্থীদের জন্য একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, হস্টেলে থাকা তফসিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের পড়ুয়াদের জন্য ভাতার পরিমাণ বাড়ছে। ভাতার অঙ্ক ১৮০০ টাকা থেকে বেড়ে হচ্ছে ৩৩০০ টাকা। এর ফলে আবাসিক পড়ুয়াদের দৈনন্দিন খরচের ক্ষেত্রে কিছুটা আর্থিক সুবিধা মিলবে। পাশাপাশি আদিবাসীদের বসত জমির পাট্টা দেওয়ার বিষয়টিও মন্ত্রিসভা বিবেচনা করছে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্ত্রীদের প্রতিটি দপ্তরের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেন। সেই সঙ্গে নিয়োগ প্রক্রিয়ার কাজও দ্রুত সেরে ফেলার পরামর্শ দেন। কিন্তু নিয়োগ সংক্রান্ত বিষয়টি বিচারাধীন হওয়ায় কিছুটা সমস্যা হতে পারে। তবে তার মধ্যে কীভাবে কাজটি সুষ্ঠুভাবে করা যায়, সে ব্যাপারে রাজ্য সরকার আইনি পরামর্শ নিচ্ছে।

মন্ত্রিসভার এই দুই সিদ্ধান্তের ফলে একদিকে শিক্ষার্থীদের আর্থিক সহায়তা বাড়বে, অন্যদিকে রাজ্যে সরকারি চাকরির সুযোগ তৈরি হবে।

প্রতিবেদন

Sandipan Saha