বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

রানি মুখোপাধ্যায়ের মাতৃবিয়োগ

22 September, 2026 5:13 PM Lopa Bhowmik
শেয়ার করুন

মুম্বই:‌ অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের মা কৃষ্ণা মুখোপাধ্যায় প্রয়াত। বয়স হয়েছিল ৭৫। মঙ্গলবার দুপুরে মৃত্যু হয় তাঁর। যশরাজ ফিল্মসের তরফে একটি শোকবার্তায় বলা হয় ‘‌অত্যন্ত ভারাক্রান্ত মনে জানাচ্ছি যে, রানি মুখোপাধ্যায়ের মা কৃষ্ণা মুখোপাধ্যায় আজ দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এযাবৎকাল আপনাদের ভালোবাসা, প্রার্থনা এবং পাশে থাকার জন্য মুখোপাধ্যায় পরিবার আপনাদের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ। এই কঠিন সময়ে পরিবারের গোপনীয়তা বজায় রাখার জন্য অনুরোধ করছি।’‌
রানি মুখোপাধ্যায়ের সঙ্গে অনেক সময়ই বিভিন্ন অনুষ্ঠানে দেখা যেত তাঁর মাকে। মুম্বইয়ের মুখোপাধ্যায় পরিবারের দুর্গাপুজোয় তিনিই ছিলেন মূল কর্মকর্তা। বাংলা সিনেমা জগতের সঙ্গেও যুক্ত ছিলেন কৃষ্ণাদেবীর। বেশ কিছু ছবিতে প্লেব্যাক সঙ্গীতশিল্পী হিসেবেও কাজ করেছেন। ছয়ের দশকে তিনি ছিলেন জনপ্রিয় ফাংশান আর্টিস্ট। তিনি ছিলেন অভিনেত্রী দেবশ্রী রায়ের মেজ দিদি। বিবাহসূত্রে আবদ্ধ হয়েছিলেন মুম্বইয়ের বিখ্যাত মুখোপাধ্যায় বাড়ির সঙ্গে। বিয়ে হয় শশধর মুখোপাধ্যায়ের পুত্র, তৎকালীন খ্যাতনামা পরিচালক রাম মুখোপাধ্যায়ের সঙ্গে। তাঁদের দুই সন্তান রানি ও রাজা। কৃষ্ণাদেবী ছিলেন সম্পর্কে পরিচালক অয়ন মুখোপাধ্যায় এবং কাজলের কাকিমা। রানির অভিনয়ে পা রাখার পেছনে বিরাট অবদান ছিল তাঁর মায়ের। উল্লেখ, গত বছর মারা যান দেবশ্রী রায়ের বড়দিদি ঝুমা। এবার এবার চিরঘুমের দেশে পাড়ি দিলেন মেজদিদি কৃষ্ণাও।

প্রতিবেদন

Lopa Bhowmik