বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

উপনির্বাচনের আগে দলের নতুন লোগো প্রকাশ করলেন মমতা

21 September, 2026 4:40 PM UTSAB RC
শেয়ার করুন

সংবাদদাতা, কলকাতা: তৃণমূল কংগ্রেসের নাম ও ‘জোড়াফুল’ প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের মধ্যেই দলের নতুন পরিচয় সামনে আনলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনের অন্তর্বর্তী সিদ্ধান্ত অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায় গোষ্ঠীর নতুন নাম হয়েছে ‘মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’। দলের জন্য বরাদ্দ হয়েছে ‘ফুটবল খেলোয়াড়’ প্রতীক।

এই নতুন প্রতীককে সামনে রেখেই দলের নতুন লোগো প্রকাশ করেছেন মমতা। আগামী উপনির্বাচনের আগে এই পরিবর্তন তাৎপর্যপূর্ণ। কারণ, তৃণমূলের পুরনো নাম ও ‘জোড়াফুল’ প্রতীক আপাতত ব্যবহার করতে পারছে না মমতা-শিবির। অন্যদিকে বিরোধী গোষ্ঠীও পেয়েছে আলাদা নাম ও প্রতীক।

তবে এই নাম ও প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত নয়। সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন মমতা। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ মামলাটি দ্রুত তালিকাভুক্ত করার বিষয়ে সম্মতি জানিয়েছে। ফলে দলের নতুন পরিচয় কতদিন বহাল থাকবে, তা নিয়ে আইনি লড়াইও জারি রয়েছে। রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই পরিস্থিতিতে নতুন লোগো প্রকাশের মধ্য দিয়ে মমতা-শিবির আপাতত নতুন নাম ও প্রতীক নিয়েই সাংগঠনিক এবং নির্বাচনী প্রস্তুতি এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিল। কেননা এই প্রতীক এখন নতুন করে ভোটারদের চেনাতে হবে। শোনা যাচ্ছে পুজোর পরই কলকাতা এবং হাওড়ায় পুরভোট। সেটাকে পাখির চোখ করে প্রতীক চেনাতে ব্যস্ত হয়ে পড়েছেন তিনি। একদিকে যেমন সুপ্রিম কোর্টে আইনি লড়াই চলছে, তেমনই অন্যদিকে নির্বাচন কমিশনের দেওয়া প্রতীক নিয়ে এগনোর চেষ্টাও করছেন।

প্রতিবেদন

UTSAB RC