বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

মাকে নিয়ে গুগলের অফিস, এমপ্লয়ির পোস্ট মন কাড়ল নেটিজেনদের

21 September, 2026 2:14 PM UTSAB RC
শেয়ার করুন

সংবাদদাতা, নয়াদিল্লি: সন্তানের বড় হয়ে ওঠা দেখা যে কোনও মায়ের কাছেই বিশেষ অনুভূতি। আর সেই সন্তানের কর্মস্থল প্রথমবার নিজের চোখে দেখা ওই মুহূর্তকে আরও স্মরণীয় করে তোলে। ঠিক তেমনই এক মুহূর্তের ভিডিও ভাগ করলেন ইনস্টাগ্রাম ব্যবহারকারী অর্পিতা মোহান্তি। ভিডিওতে দেখা যাচ্ছে, তাঁর মায়ের প্রথমবার গুগল অফিসে আসার দৃশ্য। যা মন কেড়েছে নেটিজেনদের।

ভিডিওটি পোস্ট করে অর্পিতা লিখেছেন, “বাবা-মাকে প্রথমবার অফিসে নিয়ে যাওয়া সবসময়ই আলাদা অনুভূতি।” তাঁর এই কথাতেই স্পষ্ট, মুহূর্তটি তাঁর কাছে কতটা গুরুত্বপূর্ণ। অর্পিতা মাকে নিয়ে গোটা অফিস ঘুরে দেখান। কোথায় বসে তিনি কাজ করেন, তার ঝলক দেখানোর পাশাপাশি সফরের একাধিক মুহূর্ত ক্যামেরাবন্দি করেন। এই সফরে মায়ের সঙ্গে একসঙ্গে খাবারও খান অর্পিতা এবং তাঁকে নিয়ে যান অফিসের ক্যাফেটেরিয়ায়। অফিসের ভিতরে মায়ের বেশ কিছু ছবিও তোলেন তিনি, যা ভিডিওতে ধরা রয়েছে।

কর্মস্থলে মায়ের সঙ্গে সময় কাটানোর এই সুযোগ কাজে লাগিয়ে তাঁকে সব ঘুরিয়ে দেখান অর্পিতা। ক্যাফেটেরিয়া থেকে শুরু করে ছবি তোলা, একসঙ্গে কাটানো সময়ের নানা অংশ তিনি ধরে রেখেছেন। জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ বাবা-মায়ের সঙ্গে ভাগ করে নেওয়ার গর্ব ও আনন্দ ফুটে উঠেছে এই ভিডিওতে। বর্তমান সময় যখন বাবা-মাকে দূরে সরিয়ে রাখে সন্তানরা, বন্ধুদের সঙ্গে দেখা করাতে লজ্জা পায়, এরকম একটা সময় অর্পিতার এই ভিডিওতে খুশি নেটমাধ্যমের আট থেকে আশি। বাবা-মায়ের গুরুত্ব জীবনে কতটা ব্যপ্ত, তাই যেন পরোক্ষে নতুন প্রজন্মকে বার্তা দিলেন অর্পিতা।

প্রতিবেদন

UTSAB RC