বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

২০ সেপ্টেম্বরকে ‘বাংলা ভাষা দিবস’ ঘোষণার দাবিতে এবিভিপি-র বিক্ষোভ ও কর্মসূচি

20 September, 2026 5:32 PM Sandipan Saha
শেয়ার করুন

সংবাদদাতা, কলকাতা:​ ২০১৮ সালের ২০ সেপ্টেম্বর উত্তর দিনাজপুরের দাড়িভিটে পুলিশের গুলিতে নিহত রাজেশ সরকার ও তাপস বর্মনের স্মৃতিতে ২০ সেপ্টেম্বর তারিখটিকে পশ্চিমবঙ্গে ‘বাংলা ভাষা দিবস’ হিসেবে ঘোষণার দাবি জানাল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বা ABVP।

​সংগঠনের তরফে জানানো হয়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ২১ ফেব্রুয়ারি বিশ্বজুড়ে পালিত হলেও তার সরাসরি ঐতিহাসিক প্রেক্ষাপট পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ)। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত এই পশ্চিমবঙ্গে মাতৃভাষার অধিকার ও সুরক্ষার দাবিতে রাজপথে প্রাণ দিতে হয়েছে রাজেশ ও তাপসকে। তাই তাঁদের বলিদানের দিনটিকে স্মরণীয় করে রাখতে এবং রাজ্যের নিজস্ব ‘বাংলা ভাষা দিবস’ হিসেবে স্বীকৃতি দিতে সরকারের কাছে জোরালো দাবি তোলা হচ্ছে।

​একই সঙ্গে দাড়িভিট কাণ্ডের প্রকৃত সত্য উদ্ঘাটনে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের পাশাপাশি জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছে এবিভিপি। এই দাবি তুলেই কলেজ স্ট্রিটে শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে আজ রাজ্যের বিভিন্ন কলেজ ক্যাম্পাস সহ সমগ্র পশ্চিমবঙ্গে জুড়ে ‘বাঙালির বাংলা ভাষা দিবস’ পালন করছে সংগঠনটি।

প্রতিবেদন

Sandipan Saha