বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

যোগীরাজ্যে এনকাউন্টারে খতম ‘‌মোস্ট ওয়ান্টেড’‌ মাও কমান্ডার ব্রিজেশ গাঞ্জু

20 September, 2026 5:15 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, লখনউ:‌ ফের এনকাউন্টার উত্তরপ্রদেশে। এবার বারাণসীতে পুলিশের সঙ্গে গুলির লড়াইতে হত মাওবাদী কমান্ডার ব্রিজেশ গাঞ্জু। মাথার দাম ছিল ৩০ লক্ষ টাকা। ঝাড়খণ্ডের এই শীর্ষ মাওবাদী কমান্ডারকে বহুদিন ধরেই খুঁজছিল পুলিশ। কিন্তু দীর্ঘদিন ধরে গা ঢাকা দিয়ে ছিল সে। ঝাড়খণ্ডের নিষিদ্ধ সংগঠন তৃতীয় প্রস্তুতি কমিটি (টিপিসি)–র প্রধান ছিলেন ব্রিজেশ। টিপিসি হল ঝাড়খণ্ডের একটি সশস্ত্র গোষ্ঠী। যারা সিপিআই মাওবাদীদের বিরুদ্ধ সংগঠন হিসাবে পরিচিত। ঝাড়খণ্ডে তোলাবাজির জন্য কুখ্যাত এই সংগঠন। ‘‌মোস্ট ওয়ান্টেড’‌ এই মাওবাদী নেতার মাথার দাম ঘোষণা করা হয়েছিল ৩০ লক্ষ টাকা!‌ এরমধ্যে ঝাড়খণ্ড সরকার তাঁর মাথার দাম ঘোষণা করেছিল ২৫ লক্ষ টাকা। এনআইএ এই নেতার মাথার দাম ৫ লক্ষ টাকা ঘোষণা করে। রাজ্য পুলিশ ও বিশেষ সুরক্ষা বাহিনীর যৌথ অভিযানে অবশেষে তার শেষ হল একটি অধ্যায়।

পুলিশ সূত্রে খবর, বারাণসীর রামনগরের লঙ্কা ময়দান এলাকায় মাওবাদী কমান্ডার লুকিয়ে আছেন বলে খবর পায় পুলিশ ও স্পেশাল টাস্ক ফোর্স। তারপরই ওই এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। পুলিশকে দেখে আত্মসমর্পণ করার বদলে গুলি চালাতে শুরু করেন ব্রিজেশ ও তার সঙ্গীরা। পাল্টা জবাব দেয় পুলিশও। দু’‌পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে চলে গুলির লড়াই। সংঘর্ষ থামলে ঘটনাস্থল থেকে উদ্ধার হয় ব্রিজেশ গাঞ্জুর গুলিবিদ্ধ দেহ।

জানা গেছে, ঘটনায় ডেপুটি পুলিশ সুপার বিপিন রাই এবং হেড কনস্টেবল নিতেন্দ্র কৃষ্ণেরের গায়েও গুলি লাগে। কিন্তু তাঁরা বুলেটপ্রুফ জ্যাকেট পরে থাকায় বেঁচে যান।
ঝাড়খণ্ডসহ পার্শ্ববর্তী রাজ্যগুলিতে একাধিক হিংসাত্মক ঘটনা, হামলা ও নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে ব্রিজেশ গাঞ্জুর বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে একাধিক রাজ্যের পুলিশ ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তার সন্ধানে তল্লাশি চালাচ্ছিল। বারাণসীর মতো ঘনবসতিপূর্ণ এলাকায় সে কীভাবে আস্তানা গেড়েছিল এবং তার সঙ্গে আর কারা যুক্ত রয়েছে, তা জানতে পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে পুলিশ।
উল্লেখ্য, গত বৃহস্পতিবারই পূর্ব মেদিনীপুরের পটাশপুর এলাকা থেকে গ্রেপ্তার হন মাওবাদী শীর্ষ নেতা আকাশ ওরফে অসীম মণ্ডল

প্রতিবেদন

Lopa Bhowmik