বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

তৃণমূল প্রসঙ্গে সুকান্ত বললেন, ওদের অবস্থা ‘পরাণ যায় জ্বলিয়া রে’ গানের মতো

20 September, 2026 3:56 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, মধ্যমগ্রাম: একদিকে চলছে সর্বত্র দুর্গাপুজোর প্রস্তুতি। তার মধ্যেই শুরু হয়েছে বারাসত এবং মধ্যমগ্রামে কালীপুজোর খুঁটিপুজো। মধ্যমগ্রাম ইয়ং রিক্রিয়েশন ক্লাবের খুঁটিপুজো পশ্চিমবঙ্গে সর্ব বৃহৎ হতে চলেছে বলে দাবি উদ্যোক্তাদের। এই খুঁটিপুজোয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। ফিতে কেটে,প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে ইয়ং রিক্রিয়েশন ক্লাবের ৩৯ তম কালিপুজো খুঁটিপুজো উদ্বোধন হল।
উদ্বোধন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নানা প্রশ্নের উত্তর দেন সুকান্তবাবু। নব্য বিজেপি সমর্থকদের হামলা প্রসঙ্গে তিনি বলেন, বিজেপি এমন কোন হিংসাকে সমর্থন করে না। নব্য বিজেপি পুরাতন বিজেপি বলে কিছু হয় না। কেউ এমন করলে তারা দুষ্কৃতী। তৃণমূলের কার্যালয় ভাঙা নিয়ে বিজেপির বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়ে সুকান্ত বলেন, ২০২১ সালের তৃণমূল ভোটের পর যা করেছিল, সেই হিংসায় বিজেপি বিশ্বাস করে না।
তৃণমূলে সিম্বল প্রসঙ্গে বলেন তৃণমূলের বর্তমান অবস্থা এখন ডানদিকে না যাই বামদিকে যাই। পরাণ যায় জ্বলিয়া রে, সেই বিখ্যাত গানের লাইন তুলে ধরেন সুকান্ত। কংগ্রেস এখন তৃণমূলকে নিয়ে মজা করছে,একসময় তৃণমূল কংগ্রেসকে নিয়ে মজা করেছিল। সাইনবোর্ড হয়ে গিয়েছিল দলটা। এখন দুই সাইনবোর্ড দলকে কার কাঁধে চাপাবেন সেই নিয়ে লড়াই চলছে।

প্রতিবেদন

Lopa Bhowmik