বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

১ অক্টোবর থেকে বদলাচ্ছে গ্যাসে ভর্তুকির নিয়ম

20 September, 2026 3:49 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, নয়াদিল্লি:‌ দেশজুড়ে বদলে যেতে চলেছে রান্নার গ্যাস বা এলপিজি সিলিন্ডারের নিয়ম। শনিবার একটি নির্দেশিকা জারি করে কেন্দ্র সরকার জানিয়েছে, ১ অক্টোবর থেকে গ্যাস সিলিন্ডার সংযোগে এলপিজি আধার বায়োমেট্রিক অথেন্টিকেশন বাধ্যতামূলক। নির্দিষ্ট করা সময়ের মধ্যে আধার বায়োমেট্রিক যাচাই না করা হলে আগামীতে সিলিন্ডারের ওপর ভর্তুকির টাকা মিলবে না। কিন্তু কেন এই কঠোর পদক্ষেপ?‌ সরকার জানিয়েছে, ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের সুবিধা যেন অপব্যবহার না হয় এবং শুধুমাত্র প্রকৃত যোগ্য পরিবারগুলির কাছেই যাতে এই সুযোগ পৌঁছোয় তা নিশ্চিত করতেই এই নিয়ম।
এদিকে পেট্রোলিয়াম মন্ত্রক সূত্রে খবর, ১৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশের মোট ২৭.৪৩ কোটি এলপিজি গ্রাহকের মধ্যে প্রায় ৮৯.৯ শতাংশ ইতিমধ্যেই তাঁদের বায়োমেট্রিক আধার অথেন্টিকেশন প্রক্রিয়া শেষ করে ফেলেছেন। বাকি রয়েছে মাত্র ২.৮ কোটি মানুষের আধার যাচাইকরণ প্রক্রিয়া। কেন্দ্র সরকার জানিয়ে দিয়েছে যে,  ১ অক্টোবরের মধ্যে আধার ভেরিফিকেশন না করলে গ্রাহকেরা আর কোনওভাবেই ভর্তুকিযুক্ত মূল্যে এলপিজি নিতে পারবেন না। ভুয়ো গ্রাহকদের চিহ্নিত করে ভর্তুকির অপব্যবহার রুখে দিতেই কেন্দ্রর এই কড়া মনোভাব।
আধার যাচাইকরণে সাধারণ মানুষকে যাতে কোনও অসুবিধের মধ্যে পড়তে না হয় সে জন্য করা হয়েছে বেশ কিছু সহজ ব্যবস্থা। যেমন, সিলিন্ডার ডেলিভারি দেওয়ার সময় ডেলিভারি ম্যান বাড়ি এলে মোবাইল অ্যাপের মাধ্যমে ঘরে বসেই হবে আধার যাচাইকরণ। গ্রাহকরা তাদের অঞ্চলের এলপিজি ডিস্ট্রিবিউটর বা গ্যাস এজেন্সির শোরুমে গিয়েও বায়োমেট্রিক ভেরিফিকেশন করাতে পারবেন। এছাড়াও নিজস্ব গ্যাস কোম্পানির মোবাইল অ্যাপ ব্যবহার করেও আধার যাচাই করা যেতে পারে।
Indane গ্রাহকদের জন্য IndianOil One অ্যাপ।
Bharatgas গ্রাহকদের জন্য HelloBPCL অ্যাপ।
HP Gas গ্রাহকদের জন্য HP Pay অ্যাপ।

প্রতিবেদন

Lopa Bhowmik