১৮ মাস পর জেলমুক্ত নৈহাটির দুই বিজেপি কর্মী
সংবাদদাতা, নৈহাটি: ২০২৫ সালের জানুয়ারি মাসে নৈহাটিতে খুন হন তৃণমূল কর্মী সন্তোষ যাদব। এই খুনের ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছিল। তারপরই আচমকা গ্রেপ্তার করা হয় নৈহাটি মণ্ডল ১-এর সহ-সভাপতি মুকেশ সাউ ও বিজেপির সক্রিয় কর্মী বিকাশ সিংহ। দীর্ঘ ১৮ মাস জেল বন্দি থাকার পর অবশেষে শনিবার জামিনে মুক্ত হন বিজেপি কর্মীরা। বারাকপুর আদালত চত্বরে তাঁদের ঘিরে পরিবার ও বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ছিল চরম উন্মাদনা।
বিজেপি মণ্ডল এর সহ-সভাপতি বলেন রাজ্যের মন্ত্রী অর্জুন সিং এবং বীজপুরের বিধায়ক সুদীপ্ত দাসের দীর্ঘ লড়াইয়ের ফলে আমরা মিথ্যে মামলা থেকে জেল মুক্তি পেলাম। তৃণমূলের জমানায় সাংসদ পার্থ ভৌমিক ও তাঁর দলবল অআমাদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করতে পুলিশকে বাধ্য করেছিলেন।
