রোজগার মেলা, ৮৫ জন চাকরিপ্রার্থীর হাতে নিয়োগপত্র কেন্দ্রীয় মন্ত্রীর
সংবাদদাতা, শিলিগুড়ি:দেশজুড়ে কেন্দ্র সরকারের উদ্যোগে আয়োজিত হচ্ছে ‘রোজগার মেলা’। দেশের তরুণ প্রজন্মকে আত্মনির্ভর করার লক্ষ্যে এবং দেশের সার্বিক উন্নয়নে শামিল করতে এই উদ্যোগ কেন্দ্রের ।এবার নকশালবাড়ি বিধানসভার মাটিগাড়া ব্লকে হয়ে গেল রোজগার মেলা। এই মঞ্চ থেকে চার রাজ্যের ৮৫ জন যোগ্য চাকরিপ্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেন কেন্দ্রীয় মন্ত্রী তথা খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পমন্ত্রী চিরাগ পাসওয়ান।
এদিনের অনুষ্ঠানে মূলত পশ্চিমবঙ্গ, বিহার, আসাম এবং উত্তরপ্রদেশের সফল তরুণ-তরুণীদের হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়। নিয়োগপত্র পেয়ে খুশি চাকরিপ্রার্থীরা। তাঁদের মতে, দীর্ঘদিনের পরিশ্রম ও প্রচেষ্টার পর সরকারি চাকরিতে যোগদান করতে পেরে উচ্ছ্বসিত তারা। অনুষ্ঠান শেষে কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দূরদর্শী নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের যুবসমাজের কাছে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, এই রোজগার মেলা সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম। তিনি আরও যোগ করেন, এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য হলো দেশের তরুণ সমাজকে এক ছাতার তলায় এনে বিকশিত ভারত-এর মূল ভাবনার সঙ্গে সরাসরি যুক্ত করা।
নিয়োগপত্র পাওয়া নতুন কর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন চিরাগ পাসওয়ান। তিনি বলেন, যাঁরা সরকারি চাকরিতে যোগ দিচ্ছেন, এই সুযোগ শুধু তাঁদের ব্যক্তিগত বা পারিবারিক জীবনেই পরিবর্তন আনবে না, বরং আগামী দিনে দেশের প্রশাসনিক কাঠামো ও সার্বিক অর্থনৈতিক উন্নয়নে তাঁরা মুখ্য ভূমিকা পালন করবেন। তরুণ প্রজন্মের শক্তির ওপর আস্থা রেখে তিনি আরও জানান যে, এই সম্ভাবনাময় যুবসমাজকে সঙ্গে নিয়েই ভারত ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’-এর স্বপ্ন পূরণের পথে দ্রুত গতিতে এগিয়ে চলেছে। আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সামগ্রিকভাবে, শিলিগুড়ির মাটিগাড়ায় অনুষ্ঠিত এই রোজগার মেলা একদিকে যেমন চার রাজ্য থেকে আসা সফল চাকরিপ্রার্থীদের মুখে হাসির মেলা ফুটিয়েছে।
