বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

কলকাতা পুলিশের হাতে ১৮৩টি ইলেকট্রিক বাইক

18 September, 2026 8:12 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, কোলকাতা: বৈদ্যুতিক যান ব্যবহারের দিকে আরও একধাপ এগোল কলকাতা পুলিশ। শহরে বৈদ্যুতিক যান চলাচলকে উৎসাহিত করার লক্ষ্যে কলকাতা পুলিশের হাতে তুলে দেওয়া হল ১৮৩টি Ultraviolette X-47 Skyforce ইলেকট্রিক মোটরবাইক।

শুক্রবার কলকাতা পুলিশের পুলিশ সদর দপ্তর লালবাজারে এই বাইকগুলি হস্তান্তরের আনুষ্ঠানিক অনুষ্ঠান হয়। কলকাতা পুলিশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কলকাতার পুলিশ কমিশনার অজয় কুমার নন্দা। এছাড়াও  ছিলেন পশ্চিমবঙ্গ পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের (WBPDCL) চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর ড. পি বি সেলিম।

কলকাতার পরিবহণ ব্যবস্থায় বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার বাড়ানোর পাশাপাশি পুলিশের দৈনন্দিন কাজেও পরিবেশবান্ধব যান ব্যবহারের ক্ষেত্রে এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। লালবাজার থেকেই আনুষ্ঠানিকভাবে নতুন ইলেকট্রিক মোটরবাইকগুলি কলকাতা পুলিশ বিভাগের হাতে তুলে দেওয়া হয়।

প্রতিবেদন

Lopa Bhowmik