বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

বিয়ের ১৭ দিনের মাথায় ভারতীয় ইঞ্জিনিয়ারের মৃত্যু আমেরিকায়

17 September, 2026 5:10 PM UTSAB RC
শেয়ার করুন

হায়দরাবাদ: বিয়ের মাত্র ১৭ দিনের মাথায় আমেরিকায় মৃত্যু হল হায়দরাবাদের এক তরুণ সিভিল ইঞ্জিনিয়ারের। মৃতের নাম মহম্মদ জাবের হুসেন। বয়স ২৭ বছর। হায়দরাবাদের সন্তোষনগরের বাসিন্দা জাবের আমেরিকার ম্যাসাচুসেটসের লোওয়েলে থাকতেন এবং সেখানেই কর্মরত ছিলেন।

পরিবারের দাবি, ১৪ সেপ্টেম্বর শেষবার তাঁদের সঙ্গে কথা বলেছিলেন জাবের। তার কয়েক ঘণ্টা পরই তাঁর রুমমেট পরিবারের সদস্যদের ফোন করে জানান, জাবেরকে ঘরে অচেতন অবস্থায় পাওয়া গিয়েছে এবং তাঁর মৃত্যু হয়েছে। পরিবারের কাছে রুমমেটের তরফে ঘুমের মধ্যেই মৃত্যুর কথা জানানো হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ এখনও সরকারি ভাবে স্পষ্ট নয়। ময়নাতদন্ত ও অন্যান্য মেডিক্যাল রিপোর্টের অপেক্ষায় রয়েছে পরিবার।

জাবেরের বিয়ে হয়েছিল গত ২৮ আগস্ট, টেক্সাসে। বিয়ের পর তিনি ম্যাসাচুসেটসে ফিরে যান। মাত্র ১৭ দিনের মধ্যেই আসে তাঁর মৃত্যুর খবর। তাঁর স্ত্রী তখন তাঁর সঙ্গে ছিলেন কি না, তা নিয়েও স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। জাবের ২০২১ সালে উচ্চশিক্ষার জন্য আমেরিকায় যান। কানেকটিকাটের বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স করার পর ২০২৩ সালে কর্মজীবন শুরু করেন। জাবেরের মরদেহ ভারতে ফিরিয়ে আনার জন্য পরিবারের তরফে কেন্দ্রীয় সরকারের সাহায্য চাওয়া হয়েছে। পরিবারের আর্থিক সামর্থ্য সীমিত হওয়ায় তাঁরা বিদেশমন্ত্রকের সহযোগিতা প্রার্থনা করেছেন।

প্রতিবেদন

UTSAB RC