বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

ওটিটি প্ল্যাটফর্মের ওপর নজরদারি চালাবে আরএসএস

16 September, 2026 5:09 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, নয়াদিল্লি:‌ ওটিটি প্ল্যাটফর্মে নজরদারি চালাবে আরএসএস। বছর দুয়েক আগেই এ বিষয়ে ঘোষণা করেছিলেন দলের প্রধান মোহন ভাগবত। এবার সে বিষয়েই করা হল পদক্ষেপ। ওটিটি প্ল্যাটফর্মের কন্টেন্ট সম্পর্কে খেয়াল রাখতে নিজেদের সংগঠনের অন্দরেই নজরদারি কমিটি গড়ে ফেলল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ।
কমিটির কাজ কী হবে?‌ ওটিটিতে কী কী ধরনের কনটেন্ট দেখানো হচ্ছে, দেশবিরোধী কিছু দেখানো হচ্ছে কি না, বা কোনও কনটেন্ট শালীনতার মাত্রা ছাড়িয়ে যাচ্ছে কিনা সে সব কিছুতেই নজরদারি চালাবে কমিটি। তারপর দেবে রিপোর্ট।
২০২৪ সালের ১২ অক্টোবর। নাগপুরে আয়োজিত বিজয়াদশমী উপলক্ষে এক অনুষ্ঠানে মোহন ভাগবত জানিয়েছিলেন, ওটিটি প্ল্যাটফর্মে যে সব জিনিস দেখানো হয়, তা নজরে রাখা উচিত। কারণ সেখানে যে ধরনের বিষয় দেখানো হয় তার বেশিরভাগই সমাজের নৈতিক অবনতির কারণ হচ্ছে। সমাজকে অবক্ষয়ের দিকে টেনে নিয়ে যাচ্ছে। সেই সব কনটেন্ট এতটাই জঘন্য যে, তা নিয়ে মুখ খোলাটাই অশোভন। এই ক্ষেত্রে অবশ্যই আইনের নিয়ন্ত্রণ প্রয়োজন। ‘নৈতিক অধঃপতন’–এর জন্য ওটিটি প্ল্যাটফর্মগুলিকে দায়ী করেছিলেন তিনি।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্যসহ শিক্ষা এবং সংস্কৃতির ক্ষেত্রে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন সঙ্ঘের প্রচারকদের এই কমিটিতে রাখা হয়েছে। ওটিটি–র কনটেন্ট থেকে কী ধরণের ‘সাংস্কৃতিক দূষণ’ ছড়াচ্ছে, তা চিহ্নিত করে সরকারকে রিপোর্ট দেবেন কমিটির সদ্যরা। এছাড়াও, ওটিটি সম্পর্কিত বিভিন্ন প্রস্তাব কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক এবং অন্য মন্ত্রকগুলির কাছে জমা দেবে ওই কমিটি। তবে কমিটি তৈরি হলেও সেখানে কোনও নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়নি। কোন সময়ের মধ্যে রিপোর্ট দিতে হবে সে সম্পর্কিত কোনও নির্দেশ নেই এখনও পর্যন্ত। জানা গেছে, প্রস্তাব পেশ করার আগে বিভিন্ন ক্ষেত্রের মানুষজনের সঙ্গে কথা বলা হবে। নেওয়া হবে আইনি পরামর্শও।

 

প্রতিবেদন

Lopa Bhowmik