বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

শিলিগুড়ি জংশনে চালু ডরমেটোরি ও আধুনিক ওয়েটিং রুম

14 September, 2026 12:07 PM Lopa Bhowmik
শেয়ার করুন

 

সংবাদদাতা, শিলিগুড়ি: সোমবার সকালে শিলিগুড়ি জংশন বাস স্ট্যান্ডের দোতলায় পুরুষ ও মহিলা যাত্রীদের জন্য পৃথক ডরমেটোরি ও আধুনিক অপেক্ষা কক্ষের উদ্বোধন করেন পরিবহণ প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন।

নতুন পরিষেবায় সাধারণ যাত্রীদের জন্য মোট ২০টি শয্যার ব্যবস্থা করা হয়েছে। যার মধ্যে পুরুষদের জন্য ১৪টি ও মহিলাদের জন্য ৬টি। পাশাপাশি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার কর্মীদের জন্য ৪ টি শয্যার পৃথক ডরমেটোরিও চালু হয়েছে। ৩০০ টাকায় ১২ ঘণ্টার জন্য ডরমেটোরি ব্যবহারের সুযোগ পাবেন যাত্রীরা।

বাস টার্মিনাসে পৌঁছেই এই পরিষেবা বুক করা যাবে।

যাত্রীদের অপেক্ষার সুবিধার জন্যও তৈরি করা হয়েছে নতুন অপেক্ষা কক্ষও। ২৯ টি তিন আসনের সোফা দিয়ে সাজানো এই অপেক্ষা কক্ষে রয়েছে টেলিভিশন ও মোবাইলের চার্জিং পয়েন্ট। চালু করা হয়েছে পৃথক ভিআইপি অপেক্ষা কক্ষও।

সেখানে প্রতি ঘণ্টায় মাত্র ২০ টাকার বিনিময়ে বসার সুবিধা মিলবে। আগামী দিনে এই ওয়েটিং রুমগুলির কয়েকটিতে শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থাও করা হবে বলে জানান মন্ত্রী।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, শিলিগুড়ি জংশন বাস টার্মিনাসটি বহু পুরনো। দীর্ঘদিন ধরেই যাত্রীদের পক্ষ থেকে বিভিন্ন পরিষেবা চালুর দাবি জানানো হচ্ছিল।

সব দাবি একসঙ্গে পূরণ করা সম্ভব না হলেও পুজোর আগে যাত্রীদের কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি পূরণের কাজ শুরু হয়েছে। ডরমেটোরি পরিষেবা তারই অন্যতম।

এদিকে পুজো উপলক্ষে আগামী ১৪ ও ১৫ সেপ্টেম্বর উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার উদ্যোগে পুজো পরিক্রমারও আয়োজন করা হয়েছে। এসি ও নন–এসি দুই ধরনের বাসেই এই সুযোগ থাকবে। বিভিন্ন পুজো মণ্ডপ ঘুরে দেখানোর পাশাপাশি যাত্রীদের খাওয়াদাওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে।
পুজোর মুখে একসঙ্গে এতগুলি পরিষেবা চালু হওয়ায় শিলিগুড়ি জংশন বাস স্ট্যান্ডে যাত্রী সুবিধার মান অনেকটাই বাড়বে বলে মনে করা হচ্ছে।

প্রতিবেদন

Lopa Bhowmik