বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

কৌশি অমাবস্যায় তারাপীঠে মদের বিক্রি কম, চিন্তিত ব্যবসায়ীরা

12 September, 2026 4:09 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, তারাপীঠ:‌ কৌশি আমাবস্যা উপলক্ষে কয়েক লক্ষ ভক্ত সমাগম হয়েছিল তারাপীঠে। কিছু চুরি–ছিনতাইয়ের ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবেই পালিত হয়েছে এই তিথি বলে দাবি প্রশাসনের। কিন্তু এবারের কৌশি অমাবস্যায় ব্যবসা ঠিকঠাক না জমায় মাথায় হাত মদ ব্যবসায়ীদের। আবগারি দপ্তর সূত্রে জানানো হয়েছে, গতবারের তুলনায় এবছর প্রায় ২০ শতাংশ মদ বিক্রি কমে গিয়েছে।
পরিসংখ্যান দিয়ে বলা হয়েছে, কৌশি অমাবস্যার কারণে ৮ থেকে ১০ সেপ্টেম্বর প্রায় ২৪টি ছোট-বড় মদের দোকান থেকে মদ বিক্রি হয়েছে তারাপীঠে। এর মধ্যে ৮ সেপ্টেম্বর সব দোকান মিলিয়ে প্রায় ৫০ লক্ষ টাকার মদ বিক্রি হয়েছে। এরমধ্যে ৯ এবং ১০ সেপ্টেম্বর অমাবস্যা থাকায় জনসমাগম লাগামছাড়া হয়ে যায় শক্তিপীঠে। সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছিল মদের বেচাকেনাও। হিসেব বলছে এই দুদিনে মদ বিক্রি হয়েছে প্রায় আড়াই কোটিরও বেশি টাকার। সুতরাং, প্রাথমিক পর্বের হিসেবে দেখা যাচ্ছে তিনদিনে প্রায় সাড়ে তিন কোটি টাকার মদ বিক্রি হয়েছে। এছাড়াও রামপুরহাট এলাকাতেও তিনদিনে প্রায় দেড় কোটি টাকার মদ বিক্রির খবর মিলেছে। সব মিলিয়ে অঙ্কটা পাঁচ কোটির গণ্ডি ছাড়িয়েছে। এরপরই সামনে এসেছে এবারের কৌশি অমাবস্যায় তারাপীঠে মদ বিক্রির মন্দার বিষয়টি। পরিসংখ্যান বলছে, গত বছর কৌশি অমাবস্যায় তিনদিনে তারাপীঠে প্রায় সাড়ে ৪ কোটি টাকার মদ বিক্রি হয়েছিল। ২০২৪ –এ মদ বিক্রি হয়েছিল প্রায় ৪ কোটি টাকার। এবার সেই অঙ্ক নেমে গিয়েছে প্রায় সাড়ে ৩ কোটিতে।
এ ব্যাপারে বিক্রেতাদের মত হল, কৌশি অমাবস্যার প্রায় একমাস আগে শোনা গিয়েছিল, এবার তারাপীঠে ওই দিন মদ বিক্রি করা যাবে না। তাই বাইরে থেকে যারা এসেছিলেন, তাদের অনেকেই সঙ্গে করে মদ নিয়ে এসেছিলেন। অনেকে দোকান বন্ধ রয়েছে মনে করে খোঁজ করেননি। সেই কারণেই এবছর তারাপীঠে এই বিশেষ তিথিতে মদের বিক্রি তলানিতে গিয়ে ঠেকেছে।

প্রতিবেদন

Lopa Bhowmik