বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

মাটিগাড়ার তথ্যপ্রযুক্তি পার্কে পুলিশের হানা, গ্রেপ্তার ৪

11 September, 2026 12:08 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, শিলিগুড়ি: গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার মধ্যরাতে মাটিগাড়ার দুটি তথ্যপ্রযুক্তি পার্কে অভিযান চালাল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। প্রায় ১০০ থেকে ১৫০ জন পুলিশকর্মীকে সঙ্গে নিয়ে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা এই অভিযানে অংশ নেন। জানা গিয়েছে, শিলিগুড়ি পুলিশ কমিশনারেট থেকে বেরিয়ে পুলিশের আধিকারিকেরা দুটি দলে ভাগ হয়ে একই সময়ে ওই দুই তথ্যপ্রযুক্তি পার্কে হানা দেন। পুলিশের কাছে খবর ছিল, তথ্যপ্রযুক্তি পার্কগুলিতে বেআইনিভাবে কল সেন্টার চালানো হচ্ছে। পুলিশের দল সেখানে পৌঁছতেই বেশ কয়েকজন কর্মী সেখান থেকে পালিয়ে যায় বলে জানা গিয়েছে।

অভিযানের পর একাধিক কল সেন্টার সিল করে দেওয়া হয়। বেআইনি কল সেন্টারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে তিনটি মোবাইল ফোনসহ বেশ কিছু সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।

প্রতিবেদন

Lopa Bhowmik