বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

সরকারি আধিকারিক পরিচয়ে হুমকি ও তোলাবাজির অভিযোগে ধৃত ১

10 September, 2026 7:46 PM UTSAB RC
শেয়ার করুন

সংবাদদাতা, শিলিগুড়ি: সরকারি আধিকারিকের পরিচয় দিয়ে হুমকি ও তোলাবাজির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর বৃহস্পতিবার তাকে শিলিগুড়ি আদালতে তোলা হয়। তবে আদালতে তোলার সময় অভিযুক্ত তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। ঘটনার সূত্রপাত বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি অরুণ মণ্ডলের দায়ের করা অভিযোগকে কেন্দ্র করে।
জানা যায়, গত ১ সেপ্টেম্বর বিকেলে মাটিগাড়ায় বিজেপির জেলা কার্যালয়ে থাকাকালীন অরুণ মণ্ডলের কাছে একটি হোয়াটসঅ্যাপ ফোন আসে। ফোনের অপর প্রান্তের ব্যক্তি নিজেকে পশ্চিমবঙ্গ পুলিশের দ্বিতীয় আধিকারিক হিসেবে পরিচয় দেন বলে অভিযোগ।

অভিযোগ, পরিচয় নিশ্চিত করার পর ওই ব্যক্তি অরুণ মণ্ডলকে নিরাপত্তা সংক্রান্ত হুমকি দেন ও তাঁর জীবনের আশঙ্কা রয়েছে বলে ভয় দেখান। পরবর্তীতে অন্য একটি নম্বর থেকেও ফোন করে প্রশাসনিক নিরাপত্তা সংক্রান্ত ছাড়পত্র দেওয়ার বিনিময়ে ঘুষ দাবি করা হয় বলেও অভিযোগ। অরুণ মণ্ডলের অভিযোগ, ওই ব্যক্তির পরিচয় নিয়ে প্রশ্ন তোলা হলে তিনি ফের জীবনহানির আশঙ্কার কথা বলে হুমকি দিতে থাকেন। পরে ফোন কেটে দেওয়া হয়। ঘটনাটি ভুয়ো সরকারি পরিচয় ব্যবহার করে প্রতারণা, হুমকি ও অবৈধভাবে অর্থ আদায়ের চেষ্টার সঙ্গে যুক্ত বলে থানায় অভিযোগ করেন অরুণ মণ্ডল।

এরপর প্রধাননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার তাঁকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। তবে অভিযুক্ত তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ।

প্রতিবেদন

UTSAB RC