বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

SFI-এর বিরুদ্ধে ABVP-র বিক্ষোভ, শিলিগুড়ি থানায় FIR

09 September, 2026 3:32 PM UTSAB RC
শেয়ার করুন

সংবাদদাতা, শিলিগুড়ি: শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক হিংসা ও পড়ুয়াদের হেনস্তার অভিযোগকে কেন্দ্র করে সরব হল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP)।

SFI-এর কয়েকজন সদস্যের বিরুদ্ধে এক ABVP ছাত্রীর মানসিক হেনস্তা ও শ্লীলতাহানির অভিযোগ তুলে বুধবার শিলিগুড়ি থানার সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে ABVP শিলিগুড়ি মহানগর। ABVP-র অভিযোগ, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে উত্তরবঙ্গের জলপাইগুড়ির এসি কলেজ ও আইন কলেজ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তাদের কার্যকর্তারা ‘লাল সন্ত্রাস’-এর শিকার হচ্ছেন। এরই মধ্যে শিলিগুড়িতেও একই ধরনের অভিযোগ সামনে এসেছে বলে দাবি সংগঠনের।

অভিযুক্তদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর শাস্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ দেখান ABVP-র সদস্যরা। পাশাপাশি, ঘটনার প্রতিবাদ জানিয়ে শিলিগুড়ি থানায় FIR দায়ের করা হয় সংগঠনের পক্ষ থেকে।
ABVP-র দাবি, শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক হিংসা কিংবা পড়ুয়াদের উপর কোনও ধরনের হেনস্তা বরদাস্ত করা হবে না। ঘটনার দ্রুত তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠন।

প্রতিবেদন

UTSAB RC