দিলজিতের নতুন গানে ককরোচদের আন্দোলন, সমালোচকদের মোক্ষম জবাব
নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর: দিল্লির যন্তর মন্তরের ছাত্র আন্দোলন নিয়ে এবার গান তৈরি করলেন দিলজিত দোসাঞ্জ। তাঁর এই গান শুনে কার্যত থমকে গিয়েছে নেটদুনিয়া। সরাসরি রাজনীতির নাম না নিয়েও প্রতিবাদের উত্তাপ কীভাবে গানে প্রকাশ করা যায়, আরও একবার দেখিয়ে দিলেন দিলজিত। তাঁর এই নতুন গানের ইপি ‘আই অ্যাম অ্যান আর্টিস্ট ব্রো’। তাঁর মধ্যে যে গানটিকে নিয়ে চর্চা চলছে, সেটির নাম ‘ডেভিল’।
সম্প্রতি দিলজিত যে সব কাজ করেছেন, তা নিয়ে দেশের শাসকদলের একেবারেই পক্ষে নয়। নিট পরীক্ষার প্রশ্নফাঁসের বিরুদ্ধে ককরোচ জনতা পার্টির পরিচালিত ছাত্র আন্দোলনকে প্রকাশ্যে সমর্থন করেন অনেক বড় বড় ব্যক্তিত্ব। সলমন খান, অরিজিত সিং, সচিন তেন্ডুলকর, অনেকেই ছাত্রদের পাশে দাঁড়ান এবং পুলিশের ভূমিকার নিন্দা করেন। দিলজিতের এই নতুন গানে ওই আন্দোলনের বিভিন্ন চিত্র টুকরো টুকরো করে উঠে এসেছে। ছাত্র আন্দোলনে শিখ সম্প্রদায়ের পাশে দাঁড়ানোর দৃশ্যও ওই গানে চিত্রায়িত হয়েছে।
ভিডিওটির শেষে একটি ডিসক্লেমার লেখা হয়েছে, ‘Don’t try this at home’, আর স্ক্রিনে ভেসে ওঠে ‘I am an Artist Bro’। যন্তর মন্তর আন্দোলনের সময় বারবার এই নিয়ে দিলজিতকে প্রশ্ন করা হয়, তখন তিনি বলেছিলেন, তিনি তো শিল্পী-এই নিয়ে কী বলতে পারেন? তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ শুনতে হয় দিলজিতকে। সেই বাক্যকে ব্যবহার করেই এবার সমালোচকদের জবাব দিলেন দিলজিত দোসাঞ্জ।
