বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
রবীন্দ্র সরোবরে সাঁতার শিখতে গিয়ে মৃত্য়ু শিক্ষার্থীর ফারাক্কায় দ্রুত গতিতে চলছে লাইন মেরামতির কাজ মালদা মেডিকেলে শিশুমৃত্য়ুর জের, সাসপেন্ড সুপার এবার রাজ্য়ের মডেল স্কুল প্রকল্পে সিএম শ্রী ইন্সটিউট, ঘোষণা মুখ্য়মন্ত্রীর

রাজধানীতে পিটিয়ে খুন, বিজেপিকে কাঠগড়ায় তুলল আপ

06 September, 2026 3:28 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, দিল্লি:‌ রবিবার সকালে চাঞ্চল্য দিল্লির ময়ূর বিহারে। ফেজ ৩–এর দুর্গা মন্দিরের কাছ থেকে উদ্ধার হল এক অজ্ঞাতপরিচয়ের ক্ষতবিক্ষত দেহ। স্থানীয়রাই ছুটির দিন সকালে দেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। প্রাথমিক তদন্তে অনুমান, মৃত ব্যক্তিকে পিটিয়ে খুন করা হয়েছে। এলাকার সবকটি সিসি ক্যামেরার ফুটেজ খুঁটিয়ে দেখতে শুরু করেছে পুলিশ। ধারণা, অতিরিক্ত রক্তক্ষরণ ও গুরুতর জখম হওয়ার কারণেই মৃত্যু হয়েছে বছর চল্লিশের ওই ব্যক্তির।
এদিকে নিজেকে ঘটনার প্রত্যক্ষদর্শীর দাবি করে নন্দলাল যাদব নামে এক ব্যক্তি জানিয়েছেন, এদিন ভোরে কয়েকজন লোক ওই লোকইকে ময়ূখ বিহার এলাকায় ধরে নিয়ে আসে। তারপর শুরু হয় বেধড়ক মার। এভাবে একজনকে মারতে দেখে তিনি চুপচাপ থাকতে পারেননি। হামলাকারীদের থামানোর চেষ্টা করতে যান। কিন্তু তাঁকেও প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।
এদিকে খোদ রাজধানীতে এক ব্যক্তিকে পিটিয়ে মেরে ফেলার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। গরম হয়ে উঠতে শুরু করেছে রাজনৈতিক পরিবেশও। স্থানীয় বিধায়ক আম আদমি পার্টির কুলদীপ কুমার বলেছেন, অপরাধের রাজধানীতে পরিণত হয়েছে দিল্লি। পুলিশকে কেউ ভয়ডর করছে না আজকাল। বিধায়কের দাবি, গত এক মাসে তাঁর এলাকাতেই সাত–আটটি খুনের ঘ্না ঘটেছে। এই ধরনের ঘটনার জন্য বিজেপি সরকারকে কাঠগড়ায় তুলেছেন কুলদীপ। পুলিশ ঘটনাস্থল থেকে ফরেনসিক নমূনা সংগ্রহ করেছে। হামলাকারীদের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

প্রতিবেদন

Lopa Bhowmik