বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
নিউ ফারাক্কায় ধস, বাতিল উত্তরবঙ্গগামী সব ট্রেন নিউটাউনে উত্তম কুমার ফিল্ম সেন্টারের শিলান্য়াস মুখ্য়মন্ত্রীর নেপালে ৯ দিন পর সুড়ঙ্গ থেকে উদ্ধার ২ শ্রমিক অভিষেকের ক্য়ামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশ

ডেঙ্গি রুখতে হাওড়ায় পুর অভিযান

03 September, 2026 6:38 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা:‌ ডেঙ্গি ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে রাজ্যে। সেই তালিকায় এগিয়ে রয়েছে হাওড়া। পুরসভার উদ্যোগে কদমতলা বাজারে বৃহস্পতিবার বিশেষ অভিযান চালানো হল। কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের পুর প্রতিমন্ত্রী উমেশ রাই, পুর কমিশনার তেজস্বী রানাসহ পুরসভার আধিকারিকরা। জানা গেছে, এদিন পরিদর্শনের সময় বাজার চত্বরে এডিস মশার লার্ভা পাওয়া যায়। পাশাপাশি বিশেষ ড্রোনের মাধ্যমে বহুতলগুলির ছাদে মশা মারার তেল ছড়ানো হয় পুরসভার তরফ থেকে। মশা নিধনে ফগিং মেশিনের সাহায্যে ধোঁয়াও স্প্রে করা হয়। উল্লেখ্য, পতঙ্গ বাহিত রোগ প্রতিরোধ এবং শহরের পরিচ্ছন্নতা বজায় রাখতে হাওড়ার কদমতলা বাজারে আজ থেকে শুরু হল তিন দিনের বিশেষ ক্লিনিং ড্রাইভ। এদিন দুপুরে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়। হাওড়া পুরসভার উদ্যোগে আয়োজিত এই বিশেষ পরিচ্ছন্নতা অভিযানে বাজার চত্বর ও সংলগ্ন এলাকায় জমে থাকা আবর্জনা পরিষ্কার, নিকাশি ব্যবস্থার পরিচর্যা এবং মশার বংশবিস্তার রোধে প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়। পতঙ্গ বাহিত রোগের প্রকোপ রুখতে নিয়মিত পরিচ্ছন্নতা ও মশা নিয়ন্ত্রণের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতার ওপরও এদিন বিশেষ জোর দেওয়া হয়। তিন দিনের এই অভিযানের মাধ্যমে কদমতলা বাজার ও পার্শ্ববর্তী এলাকায় পরিচ্ছন্নতার উন্নতির পাশাপাশি ডেঙ্গি, ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগ প্রতিরোধে কার্যকর ভূমিকা নেওয়ার লক্ষ্য রয়েছে হাওড়া পুরসভার।

প্রতিবেদন

Lopa Bhowmik