বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
নিউ ফারাক্কায় ধস, বাতিল উত্তরবঙ্গগামী সব ট্রেন নিউটাউনে উত্তম কুমার ফিল্ম সেন্টারের শিলান্য়াস মুখ্য়মন্ত্রীর নেপালে ৯ দিন পর সুড়ঙ্গ থেকে উদ্ধার ২ শ্রমিক অভিষেকের ক্য়ামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশ

ময়নাতদন্তের রিপোর্ট দিতে ৩ হাজার টাকা ঘুষ!

03 September, 2026 5:57 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা: ময়নাতদন্তের রিপোর্ট দেওয়ার জন্য ঘুষ চাওয়া হয়েছে। অভিযোগের তির উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের দিকে। এই ভয়াবহ খবর পাওয়ার পরই হাসপাতালে অভিযান চালায় পশ্চিমবঙ্গ দুর্নীতি দমন শাখা।নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পরিকল্পিতভাবে ফাঁদ পেতে হাসপাতাল চত্বরে চালানো হয় ট্র্যাপ অপারেশন। অভিযোগ, ময়নাতদন্তের রিপোর্ট দেওয়ার বিনিময়ে এক ব্যক্তির কাছ থেকে ৩ হাজার টাকা ঘুষ দাবি করা হয়েছিল। বিষয়টি দুর্নীতি দমন শাখার কাছে পৌঁছনোর পর অভিযোগের সত্যতা যাচাই করতে অভিযানের প্রস্তুতি নেওয়া হয়। এরপর নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী অভিযোগকারীর কাছ থেকে ঘুষের টাকা নেওয়ার সময় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের এক ল্যাবরেটরি–কাম–মর্গ অ্যাসিস্ট্যান্টকে হাতেনাতে ধরে ফেলেন দুর্নীতি দমন শাখার আধিকারিকরা। ঘটনার পর অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ঘুষ লেনদেনের সঙ্গে আর কেউ যুক্ত আছেন কিনা, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পশ্চিমবঙ্গ দুর্নীতি দমন শাখা।

প্রতিবেদন

Lopa Bhowmik