বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
রবীন্দ্র সরোবরে সাঁতার শিখতে গিয়ে মৃত্য়ু শিক্ষার্থীর ফারাক্কায় দ্রুত গতিতে চলছে লাইন মেরামতির কাজ মালদা মেডিকেলে শিশুমৃত্য়ুর জের, সাসপেন্ড সুপার এবার রাজ্য়ের মডেল স্কুল প্রকল্পে সিএম শ্রী ইন্সটিউট, ঘোষণা মুখ্য়মন্ত্রীর

কালোবাজারে রক্ত: পাঁশকুড়া হাসপাতালের তিন কর্মী ধৃত

25 August, 2026 5:33 PM Sumantra Mukherjee
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদন : রক্তের কালোবাজারি নিয়ে মানুষের অভিযোগ দীর্ঘদিনের।

এই সংক্রান্ত বিভিন্ন অভিযোগের তদন্তে নেমে এবার সরকারি হাসপাতালের তিন কর্মীকে গ্রেপ্তার করল পুলিশ। পুলিশের দুর্নীতি দমন শাখার অফিসাররা পাঁশকুড়া সুপারস্পেশালিটি হাসপাতালের যে তিন কর্মীকে গ্রেপ্তার করেছেন, তাঁদের নাম সুশান্ত দাস, মান্তু দাস এবং নজরুল ইসলাম।

তারা ওই ব্লাড ব্যাঙ্কে ল্যাবরেটরি টেকনিশিয়ানের কাজ করত। এর আগে পুলিশ অবৈধভাবে রক্ত বিক্রির অভিযোগে সেখানকার এক দালালকে গ্রেপ্তার করেছিল। তাকে জেরা করে পুলিশ এই তিন টেকনিশিয়ানের সন্ধান পায়।

জানা গিয়েছে, আরও কয়েকজন এই সূত্রে গ্রেপ্তার হতে পারে। এছাড়াও রাজ্যের বিভিন্ন হাসপাতালে রক্তের কালোবাজারি চলছে বলে স্বাস্থ্য দপ্তরের কাছে অভিযোগ এসেছে। তারও তদন্ত চলছে। স্বাস্থ্য দপ্তর চায়, অবিলম্বে রক্ত নিয়ে কলোবাজারি বন্ধ হোক।

প্রতিবেদন

Sumantra Mukherjee