বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
রবীন্দ্র সরোবরে সাঁতার শিখতে গিয়ে মৃত্য়ু শিক্ষার্থীর ফারাক্কায় দ্রুত গতিতে চলছে লাইন মেরামতির কাজ মালদা মেডিকেলে শিশুমৃত্য়ুর জের, সাসপেন্ড সুপার এবার রাজ্য়ের মডেল স্কুল প্রকল্পে সিএম শ্রী ইন্সটিউট, ঘোষণা মুখ্য়মন্ত্রীর

কলকাতা বিমানবন্দরে “চোর” স্লোগান সৌগত রায়কে

18 August, 2026 6:45 PM admin
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদন : মঙ্গলবার কলকাতা বিমানবন্দরের বাইরে তুমুল বিক্ষোভের মুখে পড়লেন কালীঘাটপন্থী তৃণমূল সাংসদ সৌগত রায়। মঙ্গলবার বিকেলে একটি বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন তিনি। সেই সময়ে তাঁর গাড়ি ঘিরে ধরে ‘চোর চোর’ স্লোগান দেয় এক দল বিক্ষুব্ধ জনতা।

দেখানো হয় কালো পতাকা। তাঁর গাড়িতে ধাক্কাও দেন অনেকে। পরে নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সৌগত কলকাতা বিমানবন্দরের অ্যাডভাইজরি কমিটির সভাপতি। সেই সূত্রেই এ দিন বিকেলে বিমানবন্দরে ডাইরেক্টরের অফিসে একটি বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন তিনি।

বিমানবন্দর চত্বরে পৌঁছতেই তাঁর গাড়ি ঘিরে ফেলে উত্তেজিত জনতা। শুরু হয় বিক্ষোভ। হাতে কালো পতাকা নিয়ে সৌগতকে লক্ষ্য করে ‘গো ব্যাক’, ‘চোর চোর’ স্লোগান দিতে থাকেন তাঁরা। গাড়িতে জুতো দিয়ে মারতে থাকেন অনেকে।এই ঘটনায় কিছু সময়ের জন্য বিমানবন্দর চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

খবর পেয়েই খবর পেয়েই সিআইএসএফ জওয়ানদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছন কলকাতা বিমানবন্দরের ডাইরেক্টর। এর পরে নিরাপত্তারক্ষীরা সৌগতকে গাড়ি থেকে বের করে ডাইরেক্টরের অফিসে নিয়ে যান। তখনও বিক্ষুব্ধরা তাঁকে ঘিরে ‘চোর’ স্লোগান দেন। এই নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি তৃণমূল সাংসদ। বিমানবন্দরের তরফেও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, রাজ্যে পালাবদলের পরে থেকেই তৃণমূল নেতা-কর্মীদের ঘিরে বিক্ষোভ চলছে। কখনও তাঁদের ঘিরে চোর চোর শ্লোগান দিচ্ছে, কখনও বা ডিম ছুড়ছেন উত্তেজিত জনতা। তবে তৃণমূল সাংসদকে ঘিরে বিক্ষোভের কারণ এখনও স্পষ্ট নয়। তবে এর জেরে এলাকায় বেশ কিছুক্ষণ উত্তেজনা ছিল। ঘটনার পরেই বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

প্রতিবেদন

admin