বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

ক্ষমতাসীন নেতাদের সঙ্গে পুজোর মঞ্চে নয়, বিস্ফোরক মন্তব্য শংকর ঘোষের

15 September, 2026 4:06 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, শিলিগুড়ি: দুর্গাপুজোর উদ্বোধন এবং ক্লাবগুলির উৎসব কেন্দ্রিক মঞ্চে রাজনৈতিক নেতাদের উপস্থিতি নিয়ে এক নজিরবিহীন ও তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ। সামাজিক ও ধর্মীয় উৎসবের মঞ্চে রাজনৈতিক নেতাদের সঙ্গে উপস্থিত থাকা নিয়ে তীব্র আপত্তি জানিয়ে তিনি সাফ জানান, এই ধরণের রাজনৈতিক সমীকরণ থেকে তিনি নিজেকে দূরেই রাখতে চান। বিরোধী দলে থাকার সময়কার ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরে বিজেপি বিধায়ক দাবি করেন, বিগত বছরগুলিতে একাধিক পুজোর মঞ্চে ক্ষমতায় থাকা দলের নেতাদের বেশ প্রাধান্য দিয়ে আলোকিত করে বসিয়ে রাখতে দেখা গিয়েছে। জাঁকজমকভাবে পুজো ফিতা কাটা সেই নেতাদের অনেকের পরিণতি পরবর্তীতে জেলহাজত হয়েছে বলে খোঁচা দেন তিনি। ফলে বর্তমান পরিস্থিতিতে এমন রাজনীতিকদের সঙ্গে যৌথভাবে পুজোর আনন্দ ভাগ করে নিতে বা মঞ্চ ভাগ করতে তিনি কোনোভাবেই ইচ্ছুক নন। শংকর ঘোষ স্পষ্ট জানান, সাধারণ মানুষের সঙ্গে পুজোর আনন্দ উপভোগ করা বা ধর্মীয় আচার-অনুষ্ঠানে তাঁর কোনো আপত্তি নেই। তবে ক্ষমতার পরিবর্তনের পর সেই একই মঞ্চে উপস্থিত থাকার কারণে যাতে পরবর্তীতে কোনো প্রশ্নের মুখে পড়তে না হয়, সেই দূরত্ব বজায় রাখতেই তাঁর এই সিদ্ধান্ত। উৎসবের মঞ্চে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হোকযেমন প্রতিবাদস্বরূপ ডিম ছোড়া বা আপত্তিকর পরিস্থিতি তৈরি হওয়া এমন ঘটনাই তিনি এড়াতে চান বলে জানান। দুর্গাপুজোর মতো সর্বজনীন সামাজিক উৎসবের সঙ্গে রাজনীতির সমীকরণ নিয়ে শংকর ঘোষের এই মন্তব্যে শিলিগুড়িসহ সমগ্র উত্তরবঙ্গের রাজনৈতিক অলিন্দে ব্যাপক শোরগোল শুরু হয়েছে।

প্রতিবেদন

Lopa Bhowmik