বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
নিউ ফারাক্কায় ধস, বাতিল উত্তরবঙ্গগামী সব ট্রেন নিউটাউনে উত্তম কুমার ফিল্ম সেন্টারের শিলান্য়াস মুখ্য়মন্ত্রীর নেপালে ৯ দিন পর সুড়ঙ্গ থেকে উদ্ধার ২ শ্রমিক অভিষেকের ক্য়ামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশ

গজলডোবায় উদ্ধার বিপুল পরিমাণ মদ তৈরির উপাদান

03 September, 2026 3:43 PM Lopa Bhowmik
শেয়ার করুন

 

সংবাদদাতা:‌ অবৈধ মদ তৈরির বিরুদ্ধে ফের বড়সড় অভিযান। জলপাইগুড়ির আবগারি দপ্তরের সঙ্গে যৌথভাবে অভিযান চালিয়ে পুলিশ বিপুল পরিমাণ আইডি লিকার, ফারমেন্টেড ওয়াশসহ মদ তৈরির কাজে ব্যবহৃত উপাদান উদ্ধার করেছে।বৃহস্পতিবার ভোরের আলো থানার অন্তর্গত গজলডোবার সরস্বতীপুর এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে মোট ১৩৫ লিটার আইডি লিকার, ৫৬টি প্লাস্টিকের ড্রাম ও ৩৯২০ লিটার ফারমেন্টেড ওয়াশ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া সামগ্রীর আনুমানিক মূল্য ৮ লক্ষ ৫১ হাজার ৫০০ টাকা বলে জানা গিয়েছে। অভিযানের পর উপকরণগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ শুরু হয়েছে।জলপাইগুড়ির আবগারি দপ্তরের অন্যতম দায়িত্ব হল বেআইনি বা ভেজাল মদের উৎপাদন, মজুত, পরিবহণ ও সরবরাহের বিরুদ্ধে নজরদারি ও অভিযান চালানো। সরকারি তথ্য অনুযায়ী, জলপাইগুড়ি আবগারি ডিভিশনের অধীনে একাধিক আধিকারিক এনফোর্সমেন্ট ও প্রশাসনিক কাজের দায়িত্বে রয়েছেন।প্রসঙ্গত, গজলডোবার সরস্বতীপুর এলাকা পর্যটনকেন্দ্র ‘ভোরের আলো’–র কাছাকাছি হওয়ায় এলাকাটি পর্যটন ও যোগাযোগের দিক থেকেও গুরুত্বপূর্ণ। গজলডোবাকে কেন্দ্র করে সরস্বতীপুর চা বাগান ও বেঙ্গল সাফারির সঙ্গে যোগাযোগ বাড়ানোর পরিকল্পনার কথাও একাধিকবার উঠে এসেছে।

প্রতিবেদন

Lopa Bhowmik