বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

সিদ্ধদাতার প্রিয় মোদক বানিয়ে ফেলুন বাড়িতেই

13 September, 2026 2:08 PM Lopa Bhowmik
শেয়ার করুন

রত্নাবলী চক্রবর্তী

গণেশ পুজোয় সবচেয়ে জনপ্রিয় নৈবেদ্যগুলির একটি মোদক। ভক্তদের বিশ্বাস গণীশ ঠাকুরেরে অত্যন্ত প্রিয় খাবার হল মোদক। তাই গণেশ পুজোয় ইষ্টদেবতাকে সন্তষ্ট করতে বাড়িতেই খুব সহজে বানিয়ে ফেলুন ভাপা মোদক। নরম চালের গুঁড়োর খোলসের ভিতরে নারকেল-গুড়ের পুর। গণেশ ঠাকুর সন্তুষ্ট হবেন এবং প্রসাদ হিসাবে ছোটরাও চেটেপুটে খাবে।

ভাপা মোদক বানানোর সহজ রেসিপি

উপকরণ: ১০–১২টি মোদকের জন্য

খোলসের জন্য

চালের গুঁড়ো — ১ কাপ

জল — ১ কাপ

নুন — এক চিমটি

ঘি — ১ চা চামচ

পুরের জন্য

কোরানো নারকেল — ১ কাপ

খেজুর গুড় বা আখের গুড় নিন কাপের ৭৫ শতাংশ

এলাচ গুঁড়ো — হাফ চা চামচ

ঘি — ১ চা চামচ

পদ্ধতি

প্রথমে পুর তৈরি করুন

কড়াইতে ঘি দিয়ে নারকেল ও গুড় দিন। মাঝারি আঁচে নাড়তে থাকুন। মিশ্রণটি একটু শুকিয়ে এলে এলাচ গুঁড়ো দিয়ে নামিয়ে রাখুন। মনে রাখবেন পুর একেবারে শুকনো করবেন না।

এবার মোদকের খোলস তৈরি করুন

একটি পাত্রে জল, নুন ও ঘি দিয়ে ফুটিয়ে নিন। ফুটতে শুরু করলে আঁচ কমিয়ে চালের গুঁড়ো ঢেলে দ্রুত নাড়ুন। ঢেকে ২–৩ মিনিট রেখে দিন।

মিশ্রণটি একটু ঠান্ডা হলে হাতে সামান্য ঘি মেখে ভালো করে মেখে নরম মণ্ড তৈরি করুন। মণ্ড শুকিয়ে গেলে সামান্য গরম জল ছিটিয়ে নিতে পারেন।

এরপর মোদকের আকার দিন

মণ্ড থেকে ছোট বল নিয়ে হাতের তালুতে চেপে পাতলা করে নিন। মাঝখানে এক চামচ নারকেল-গুড়ের পুর দিন। এরপর চারপাশের অংশ তুলে এনে চিমটি কেটে মোদকের চূড়ার মতো আকৃতি দিন।

অবশেষে ভাপে রান্না করুন

স্টিমারে বা ইডলি তৈরির পাত্রে জল ফুটিয়ে নিন। মোদকগুলি কলাপাতা বা তেল মাখানো স্টিমিং প্লেটে বসিয়ে ১০–১২ মিনিট ভাপে রান্না করুন।

খোলস যখন একটু চকচকে ও স্বচ্ছ দেখাবে, তখন বুঝবেন মোদক তৈরি। তারপর গরম মোদকের উপর সামান্য ঘি ছড়িয়ে গণেশকে নিবেদন করতে পারেন।

মোদক তৈরির সময় মনে রাখবেন, চালের গুঁড়োর মণ্ড যত নরম ও মসৃণ হবে, মোদকের খোলস তত সুন্দর হবে এবং ভাপার পর ফাটবে না।

এবার পুজোয় সিদ্ধদাতার সামনে সাজিয়ে তাঁকে নিবেদন করুন।

প্রতিবেদন

Lopa Bhowmik