বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

লাগেজ কেবিনে আগুন, জরুরি অবতরণ ইন্ডিগো বিমানের

11 October, 2026 7:27 PM Lopa Bhowmik
শেয়ার করুন

নয়াদিল্লি: একের পর এক গোলযোগ ইন্ডিগোর বিমানে। এবার চেন্নাইগামী উড়ানে অগ্নিকাণ্ড। হায়দরাবাদে করতে হল জরুরি অবতরণ। রবিবার দুপুর দেড়টা নাগাদ দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়েছিল ইন্ডিগোর  ৬ই ৬১১৫ নম্বর বিমানটি। চেন্নাই বিমানবন্দরে সেটির নামার কথা ছিল বিকেল ৪টেয়। বিমান তখন মাঝ আকাশে। আচমকাই, যেখানে যাত্রীদের মালপত্র রাখা হয় সেই ওভারহেড লাগেজ কেবিনের ভেতর থেকে ধোঁয়া বেরতে দেখা যায়। আগুন লাগার পরেই আতঙ্কে হুড়োহুড়ি শুরু করে দেন যাত্রীরা। এরপরই কোনও রকম ঝুঁকি না নিয়ে বিমানটিকে হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নামানোর সিদ্ধান্ত নেন চালক। লাগেজ কেবিন থেকে মালপত্র বের করে নেওয়া হয়। বিমানকর্মীরাই অগ্নিনির্বাপক যন্ত্রের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ইন্ডিগো-র পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, এক যাত্রীর বৈদ্যুতিন সরঞ্জাম থেকে ধোঁয়া বেরোতে দেখা গিয়েছিল। বিমানকর্মীদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। জানা গেছে, এক যাত্রীর পাওয়ার ব্যাঙ্ক থেকে আগুন ধরে গিয়েছিল।

এর আগে গত ৭ অক্টোবরই পাটনা থেকে লখনউগামী ইন্ডিগোর একটি বিমান  প্রায় ১৭ হাজার ফুট উচ্চতায় খারাপ আবহাওয়া ও বজ্রপাতের মুখে পড়ে। বজ্রপাতে বিমানের সামনের অংশ  ক্ষতিগ্রস্ত হলেও বিমানটি লখনউ বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। বিমানে থাকা ১০৪ জন যাত্রী এবং ৬ জন ক্রু  বরাতজোরে রক্ষা পান।

প্রতিবেদন

Lopa Bhowmik