বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
রবীন্দ্র সরোবরে সাঁতার শিখতে গিয়ে মৃত্য়ু শিক্ষার্থীর ফারাক্কায় দ্রুত গতিতে চলছে লাইন মেরামতির কাজ মালদা মেডিকেলে শিশুমৃত্য়ুর জের, সাসপেন্ড সুপার এবার রাজ্য়ের মডেল স্কুল প্রকল্পে সিএম শ্রী ইন্সটিউট, ঘোষণা মুখ্য়মন্ত্রীর

পুজোর আগেই দুগ্গা দর্শন, এক মাস আগে প্রতিমা রিভিল করল হিন্দুস্তান পার্ক

31 August, 2026 5:35 PM Sumantra Mukherjee
শেয়ার করুন

সুনেত্রা সেনগুপ্ত : পুজোর বাকি আর মাত্র কয়েক সপ্তাহ।

তার আগেই দক্ষিণ কলকাতার অন্যতম ঐতিহ্যবাহী দুর্গাপুজো হিন্দুস্তান পার্ক সর্বজনীন দুর্গোৎসব-এ শুরু হয়ে গেল দেবীর আগমনের প্রস্তুতি। সম্প্রতি প্রথমবারের মতো প্রকাশ্যে আনা হল প্রতিমার মুখ। প্রতিমার মুখ উন্মোচনের সঙ্গে সঙ্গেই পুজোমণ্ডপ ঘিরে তৈরি হয়েছে উৎসাহ ও কৌতূহল।

শিল্পভাবনা, ঐতিহ্য এবং সময়ের সঙ্গে বদলে যাওয়া সামাজিক বার্তা। এই তিনের মেলবন্ধনেই এবারও দর্শকদের সামনে নতুন কিছু তুলে ধরার প্রস্তুতি নিচ্ছে কমিটি। গোলপার্কের কাছে ৫১/১, হিন্দুস্তান পার্কে আয়োজিত এই পুজো দক্ষিণ কলকাতার অন্যতম পরিচিত সর্বজনীন দুর্গোৎসব।

স্থানীয় বাসিন্দারা জানান, ১৯৩১ সালে এই পুজোর সূচনা। অর্থাৎ ২০২৬ সালে পুজো পা দিয়েছে ৯৬তম বছরে। দীর্ঘ এই পথচলায় পাড়ার পুজো থেকে হিন্দুস্থান পার্ক সর্বজনীন দুর্গোৎসব কলকাতার শারদোৎসবের অন্যতম পরিচিত নাম হয়ে উঠেছে। ঐতিহ্যের পাশাপাশি শিল্পভাবনার জন্যও হিন্দুস্থান পার্কের পুজো বহু বছর ধরে নজর কেড়েছে।

কলকাতা পুরসভার পুরনো পুরস্কারের তালিকাতেও এই পুজোর উল্লেখ রয়েছে। ২০১৪ সালে কলকাতাশ্রী পুরস্কারে ‘সেরা বিষয়’ বিভাগে এবং ২০১৫ সালে একই বিভাগে হিন্দুস্থান পার্ক সর্বজনীন দুর্গোৎসব কমিটি স্বীকৃতি পেয়েছিল। এই পুজোটি পরিচালিত হয় মূলত মহিলা কেন্দ্রীক।উল্লেখ্য, ২০২৫ সালেও হিন্দুস্তান পার্ক সর্বজনীন দুর্গোৎসব কমিটি রাজ্য সরকারের বিশ্ব বাংলা শারদ সম্মান-এর তালিকায় জায়গা করে নিয়েছিল।

সরকারি তালিকায় পুজোটিকে সেরার সেরা বিভাগের অন্তর্ভুক্ত ২৪টি পুজোর মধ্যে রাখা হয়েছিল। এবারও তাই মুখ উন্মোচনের পর থেকেই প্রত্যাশা বেড়েছে দর্শকদের। পুজোর এত আগে প্রতিমার মুখ প্রকাশের মাধ্যমে কার্যত শুরু হল ৯৬ বছরের ঐতিহ্যের নতুন অধ্যায়। দীর্ঘ ঐতিহ্যকে সঙ্গে নিয়ে নতুন সময়ের গল্প বলার সেই চেষ্টাই এবারও হিন্দুস্থান পার্কের সবচেয়ে বড় আকর্ষণ হয়ে উঠতে চলেছে।

প্রতিবেদন

Sumantra Mukherjee