বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
নিউ ফারাক্কায় ধস, বাতিল উত্তরবঙ্গগামী সব ট্রেন নিউটাউনে উত্তম কুমার ফিল্ম সেন্টারের শিলান্য়াস মুখ্য়মন্ত্রীর নেপালে ৯ দিন পর সুড়ঙ্গ থেকে উদ্ধার ২ শ্রমিক অভিষেকের ক্য়ামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশ

কাঠের মিস্ত্রিকে হেনস্থার অভিযোগ সোহমের বিরুদ্ধে

25 August, 2026 12:18 PM Lopa Bhowmik
শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি:‌ ‘‌দাদাগিরি’‌ অভিনেতা তথা তৃণমূলের একদা বিধায়ক সোহম চক্রবর্তীর। রাজ কাপুর শর্মা নামে এক ছুতোর বেহালা থানায় অভিযোগ দায়ের করেছেন তাঁর নামে। কাঠের মিস্ত্রির দাবি, মাস দুয়েক আগে ফ্ল্যাটে আসবাবপত্রের কাজ করানোর জন্য তঁাকে বরাত দেন সোহম। কাজ শুরু করার জন্য ৩০ হাজার টাকা অগ্রিম দেওয়া হয়। কথা হয়, কাজ শেষ হলে বাকি টাকা দেওয়া হবে। কিন্তু সমস্ত কাজ শেষ হয়ে যাওয়ার পরও পাওনা টাকা তাঁকে দেওয়া হয়নি। অভিযোগকারীর দাবি, প্রাপ্য প্রায় ৮০ হাজার টাকা চেয়ে তিনি বারবার যোগাযোগ করেন সোহমের সঙ্গে। কিন্তু সোহম বাকি টাকা দিতে অস্বীকার করেন। উল্টে জানান, আর কোনও টাকা তিনি দেবেন না। রাজ কাপুর শর্মা জানিয়েছেন, তিনি টাকা চাইতে শুরু করলে রবিবার তাঁকে ফোন করে বাড়িতে ডাকেন প্রাক্তন বিধায়কের এক নিরাপত্তাকর্মী। অভিযোগ, সোমবার রাজ সোহমের বাড়িতে গেলে টাকা না দিয়ে ঘণ্টার পর ঘণ্টা তাকে বসিয়ে রাখা হয়। শেষে অধৈর্য হয়ে তিনি টাকা চাইতে গেলে তাঁর সঙ্গে দুর্ব্যবহার করা হয়। অভিযোগ, তাঁর মোবাইল ফোন কেড়ে নিয়ে মারধর করে, ঘাড়ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। এরপরই পুলিশের কাছে গিয়ে প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই কাঠের মিস্ত্রি।
যদিও সোহমের বিরুদ্ধে এ ধরণের অভিযোগ নতুন নয়। ২০২৪ সালের জুন মাসে নিউটাউনের একটি রেস্তোরাঁর চারতলায় অভিনেতার একটি ছবির শুটিং চলছিল। সেখানে গাড়ির পার্কিং সরানো নিয়ে হোটেলের কর্মচারিদের সঙ্গে তাঁর বচসা শুরু হয়। তর্কাতর্কি চলাকালীন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম জড়িয়ে রেস্তোরাঁ মালিককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল সোহমের বিরুদ্ধে। সেই ঘটনায় রেস্তোরাঁ মালিককে চড় এবং লাথি মারার সিসিটিভি ফুটেজ ঘিরে ব্যাপক বিতর্ক শুরু হলে সোহম দুঃখপ্রকাশ করেন এবং আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন। ‌

প্রতিবেদন

Lopa Bhowmik