ইউক্রেনের রেল স্টেশনে রাশিয়ার ড্রোন হামলা, মৃত কমপক্ষে ১৩

কিয়েভ: ইউক্রেনের জনবহুল নিপ্রো রেল স্টেশনে রাশিয়ার ড্রোন হামলা। মৃত এখনও পর্যন্ত কমপক্ষে ১৩। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। আহতের সংখ্যা ১০ জনের বেশি। বৃহস্পতিবার সকালে নিপ্রো স্টেশন থেকে জাপোরজাইয়ের দিকে যাচ্ছিল ৮৬৬ নম্বরের ট্রেনটি । ঠিক সেই সময়েই প্লাটফর্মে আছড়ে পড়ে রুশ ড্রোনটি এবং ভয়াবহ বিস্ফোরণ হয়। ইউক্রেন রেল সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছে, শত্রুপক্ষ নিপ্রো রেলওয়ে স্টেশনে একটি জেট-চালিত মানববিহীন আকাশযান (ড্রোন) ব্যবহার করে হামলা চালিয়েছে। ফলে স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ ঘটে গিয়েছে।
বিস্তারিত আসছে…
