বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
সামশেরগঞ্জে বিজেপি কর্মী খুনের ঘটনায় অভিযুক্ত এনকাউন্টার গাইঘাটা ধর্ষণ কাণ্ডে এনকাউন্টার করে অভিযুক্তের মৃত্য়ু সরশুনা কাণ্ডে অভিযুক্তদের নিয়ে ঘটনাস্থলে পুলিশ একই দিনে জোড়া এনকাউন্টার রাজ্য়ে

ইসকনের চন্দ্রোদয় মন্দিরে ঐতিহাসিক দামোদর দীপদান উৎসবের সূচনা

27 October, 2026 6:15 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, মায়াপুর: দীপাবলীর ঠিক আগেই আলোর রোশনাইতে সেজে উঠেছে নদীয়ার মায়াপুর ইসকন চন্দ্রোদয় মন্দির। কার্তিক মাসের কোজাগরি লক্ষ্মী পূর্ণিমা থেকে শুরু হওয়া এক মাসব্যাপী দীপ দান উৎসব চলবে আগামী রাস পূর্ণিমা পর্যন্ত। প্রতিদিন সন্ধ্যার প্রাক্কালে দেশি-বিদেশি ভক্তদের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠছে মন্দিরের চত্বর।
সন্ধ্যায় মূল মন্দিরে বিশেষ সন্ধ্যারতির পর সমবেত কণ্ঠে পবিত্র দামোদর অষ্টকম পাঠ করেন ভক্তরা। এর পরেই ঘি-এর প্রদীপ জ্বালিয়ে দেওয়া হয় শ্রীকৃষ্ণের মন্দিরে। শুধু মায়াপুর নয়, ইসকনের সমস্ত মন্দিরেই এই নিয়মেই পালিত হচ্ছে দামোদর মাস।

ইসকন কতৃপক্ষ ও ভক্তদের মতে, কার্তিক বা দামোদর মাসে প্রদীপ দান করার মাহাত্ম্য অপরিসীম। ভগবানের প্রীতি লাভ, বিশ্ববাসীর মঙ্গল কামনা এবং মনের সমস্ত অন্ধকার ও অজ্ঞতা দূর করার উদ্দেশ্যেই এই বিশেষ উৎসবে অংশ নেন দেশ-বিদেশের হাজার হাজার ভক্ত। বৈষ্ণব সংস্কৃতিতে এই মাস অত্যন্ত পবিত্র হিসেবে গণ্য হওয়ায় প্রতিদিন ভক্তদের সমাগম উপচে পড়ছে চন্দ্রোদয় মন্দিরে। রাস পূর্ণিমা পর্যন্ত প্রতিদিন সন্ধ্যায় এই আলোকোজ্জ্বল ও আধ্যাত্মিক পরিবেশ বজায় থাকবে।

প্রতিবেদন

Lopa Bhowmik