বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
সিটি সেন্টার ২-এর পিছনের ঝুপড়িতে আগুন অমিতাভ বচ্চনের বাসভবনের বোমাতঙ্কের হুমকি পাক জঙ্গিদের টার্গেটে বাংলার মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী মন্দারমণির সমুদ্রে তলিয়ে গেল মামা-ভাগ্নে

কোজাগরী লক্ষ্মীপুজোয় ফল, ফুল, সবজির দাম অনেকটাই বেড়েছে, নাজেহাল মধ্যবিত্ত বাঙালি

24 October, 2026 5:55 PM Sandipan Saha
শেয়ার করুন

সংবাদদাতা, কলকাতা: কোজাগরী লক্ষ্মীপুজোকে কেন্দ্র করে ঘরে ঘরে প্রস্তুতি। তবে তার মাঝেই কলকাতা, শহরতলি ও  বিভিন্ন বাজারে আগুন দাম। ফলমূল থেকে শুরু করে পুজোর প্রয়োজনীয় সমস্ত সামগ্রীর দাম বৃদ্ধিতে কার্যত নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। ক্রেতাদের আক্ষেপ, গত কয়েক বছরের তুলনায় এ বছর প্রতিটি জিনিসের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। ফলে পকেটে টান পড়লেও মা লক্ষ্মীর আরাধনায় খামতি রাখতে নারাজ ভক্তরা।

দুর্গোৎসবের পর মা লক্ষ্মীর আরাধনা নিয়ে প্রস্তুতি চলছে সর্বত্র। তার ঠিক আগের দিন শনিবার জেলার রাজ্যের বিভিন্ন বাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছে। বিক্রেতারাও স্বীকার করেছেন যে, জোগান কম ও চাহিদার জেরে ফলের দাম কিছুটা চড়েছে। বাজারে আপেল, কলা, নাসপাতি, শসা, আখ, নারকেল এবং নানা পুজোর উপকরণের দাম অনেকটাই বেড়েছে। নিত্যপ্রয়োজনীয় জিনিস ও পুজোর উপকরণের লাগামছাড়া দামে মধ্যবিত্তের নাভিশ্বাস উঠলেও ভক্তি ও উৎসাহে ভাটা পড়েনি। তাই মা লক্ষ্মীকে তুষ্ট করতে বেশি দামেই ফলমূল কিনে বাড়ি ফিরছেন সবাই।

ফুলের দামও বেশ চড়া। গাঁদার মালা, রজনীগন্ধার মালা কিংবা পদ্মফুলের বাজার বেশ চড়া। মিষ্টির দাম না বাড়লেও সাইজ ছোট হয়েছে বলে ক্রেতাদের অভিযোগ।

সবজির বাজারে দাম কিছুটা বেড়েছে। ফুলকপি, পটল, বেগুন এই তিনটি সবজির দাম অনেকটাই বেশি। তুলনায় অন্যান্য সবজির দাম কিছুটা নাগালের মধ্যেই।

বচ্ছরকার দিনে পকেটের চাপকে দূরে সরিয়ে উৎসবের আনন্দে মেতে উঠেছেন পশ্চিমবঙ্গের আমজনতা।

প্রতিবেদন

Sandipan Saha