বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
সিটি সেন্টার ২-এর পিছনের ঝুপড়িতে আগুন অমিতাভ বচ্চনের বাসভবনের বোমাতঙ্কের হুমকি পাক জঙ্গিদের টার্গেটে বাংলার মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী মন্দারমণির সমুদ্রে তলিয়ে গেল মামা-ভাগ্নে

ফের কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক!

24 October, 2026 6:35 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, দমদম:  ২৪ ঘণ্টার মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার। শনিবার ফুকেট থেকে কলকাতা বিমানবন্দরে অবতরণ করা একটি  বিমানের শৌচালয়ে আয়নার ওপর লিপস্টিক দিয়ে লেখা ছিল ‘বম্ব ইনসাইড এয়ারক্রাফ্ট’।  থাইল্যান্ডের ফুকেট থেকে কলকাতায় এসেছিল ইন্ডিগো বিমানটি।  বিমানবন্দরে নামার পর কেবিন ক্রু-রা বিমানের টয়লেট পরিষ্কার করতে গিয়ে লেখাটি দেখতে পান। সঙ্গে সঙ্গে বিষয়টি পাইলট এবং বিমানবন্দরের নিরাপত্তা আধিকারিকদের জানানো হয়।  বিমানটিকে আইসোলেশন বে-তে নিয়ে যাওয়া হয়। যাত্রীদের বিমান থেকে নামানোর পর তল্লাশি শুরু করে CISF, বম্ব স্কোয়াড এবং এয়ারপোর্ট পুলিশ। চিরুনি তল্লাশি চালানো হয় বিমানের ভেতরে। কিন্তু দীর্ঘক্ষণ তল্লাশির পরেও সন্দেহজনক কিছু উদ্ধার হয়নি। প্রাথমিকভাবে অনুমান, কেউ আতঙ্ক ছড়ানোর জন্যই এই কাণ্ড ঘটিয়েছে। কে, কী উদ্দেশ্যে আয়নায় এমন একটি ভয় ধরানোে নোট লিখে রেখেছিল যা জানতে বিমানটির যাত্রী তালিকা এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

শুক্রবারও কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক ছড়িয়েছিল। মহিলাদের শৌচালয় থেকে মিলেছিল হুমকি চিরকুট। তাতে লেখা ছিল, বিমানবন্দরে বোমা রাখা রয়েছে। বিমানবন্দরের ২৩ নম্বর গেট উড়িয়ে দেওয়া হবে। যদিও তখনও তল্লাশি চালিয়ে সন্দেহজনক কিছু পাওযা যায়নি।

প্রতিবেদন

Lopa Bhowmik