বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
সিটি সেন্টার ২-এর পিছনের ঝুপড়িতে আগুন অমিতাভ বচ্চনের বাসভবনের বোমাতঙ্কের হুমকি পাক জঙ্গিদের টার্গেটে বাংলার মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী মন্দারমণির সমুদ্রে তলিয়ে গেল মামা-ভাগ্নে

মাওবাদী দম্পতির আত্মসমর্পণ, মাথার দাম ছিল ৫ লক্ষ এবং ২ লক্ষ টাকা

23 October, 2026 6:16 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, কলকাতা: রাজ্যে মাওবাদী দমন ও তাঁদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার উদ্যোগে ফের বড় সাফল্য পেল কলকাতা পুলিশ। শুক্রবার সকালে লালবাজারে এসে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করলেন মাওবাদী দম্পতি মঙ্গল ও মালতী। কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দার কাছে নিজেদের একে-৪৭ এবং ইনসাস রাইফেল জমা দেন তারা। পুলিশ সূত্রে জানা গেছে, পশ্চিম মেদিনীপুরের শালবনির বাসিন্দা মঙ্গল এবং ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের মালতী দীর্ঘদিন ঝাড়খণ্ডের সারান্ডার জঙ্গলে মাওবাদী কার্যকলাপে যুক্ত ছিলেন। তাঁরা প্রয়াত মাওবাদী নেতা কিষেণজির ঘনিষ্ঠ ছিলেন। ঝাড়খণ্ড পুলিশের খাতায় মঙ্গলের মাথার দাম ছিল ৫ লক্ষ এবং মালতীর ২ লক্ষ টাকা। সারান্ডায় টিকে থাকা কঠিন হওয়ায় তাঁরা এই পথ ছেড়ে মূলস্রোতে ফেরার সিদ্ধান্ত নেন। মঙ্গল জানান, হিংসার পথে সমাজের পরিবর্তন সম্ভব নয়।
উল্লেখ্য, গত মে মাসে বেলা এবং জুনে পুষ্পার পর এই দম্পতির আত্মসমর্পণ ও গ্রেপ্তারির ফলে জঙ্গলমহল ও পার্শ্ববর্তী এলাকায় মাওবাদী সংগঠন আরও কোণঠাসা হয়ে পড়ল। রাজ্য সরকারের পুনর্বাসন নীতি অনুযায়ী তাঁদের স্বাভাবিক জীবনে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

প্রতিবেদন

Lopa Bhowmik