কেমিক্যাল বোঝাই ট্যাঙ্কার উল্টে বিধ্বংসী আগুন

সংবাদদাতা, ঝাড়গ্রাম: প্লাস্টিক কেমিক্যাল বোঝাই ট্যাঙ্কারে দুর্ঘটনা। ৪৯ নং জাতীয় সড়কে আতঙ্ক। বৃহস্পতিবার গভীর রাতের ঘটনা। কেমিক্যাল বোঝাই ট্যাঙ্কারটি নিয়ন্ত্রণ হারিয়ে আচমকাই উল্টে যায়। মুহূর্তেই বিধ্বংসী আগুন ছড়িয়ে পড়ে। আগুনের দাপটে রাস্তার পাশে দাঁড়য়ে থাকা দুটি গাড়িও পুড়ে ছাই হয়ে যায়। কালো ধোঁয়ায় ভরে যায় এলাকা। ঝাড়গ্রামের চিচিড়ার চিয়াপাড়ায় খড়্গপুর-চিচিড়া জাতীয় সড়কের ওপর এই ঘটনা ঘটে। ঘটনার জেরে রাস্তার দুই লেনেই যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় জামবনি থানার পুলিশ ও দমকল বিভাগের কর্মীরা। দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিযন্ত্রণে আনে দমকল। ঘটনায় প্রেণহানির কোনও খবর নেই।
