বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
সিটি সেন্টার ২-এর পিছনের ঝুপড়িতে আগুন অমিতাভ বচ্চনের বাসভবনের বোমাতঙ্কের হুমকি পাক জঙ্গিদের টার্গেটে বাংলার মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী মন্দারমণির সমুদ্রে তলিয়ে গেল মামা-ভাগ্নে

ফের কলকাতা বিমানবন্দরে বোমা রাখার হুমকি, শৌচালয় থেকে মিলল চিরকুট

23 October, 2026 4:50 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, কলকাতা: সাত সকালে বোমাতঙ্ক কলকাতা বিমানবন্দরে।  মহিলাদের শৌচালয়ে পাওয়া যায় একটি হুমকি চিরকুট।  টিস্যু পেপারে বাংলা হরফে লেখা ছিল,  বিমানবন্দরের ২৩ নম্বর গেটে বোমা রাখা আছে। সিআইএসএফকে উড়িয়ে দেওয়া হবে। এক সাফাই কর্মী  শৌচালয়ের ভেতরে ওই চিরকুটটি দেখতে পান। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় বিমানবন্দর কর্তৃপক্ষ এবং সিআইএসএফকে। দ্রুত খালি করে দেওয়া হয় বিমানবন্দরের ২৩ নম্বর গেট। এরপর সিআইএসএফের ডগ স্কোয়াড ও বম্ব স্কোয়াড সেখানে তল্লাশি শুরু করে। যুদ্ধকালীন তৎপরতায় চালানো হয়  চিরুনি তল্লাশি। কিন্তু সন্দেহজনক কিছুর হদিশ মেলেনি বলে জানানো হয়েছে।

এর আগে গত ৮ অক্টোবর ইমেল করে কলকাতা বিমানবন্দরে হুমকি বার্তা পাঠানো হয়েছিল। তখনও তল্লাশি চালিয়ে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। তার আগে চলতি বছরে ফেব্রুয়ারি এবং সেপ্টেম্বর মাসেও বিমানবন্দরে বোমা রাখা আছে বলে হুমকি দেওয়া হয়েছিল।

প্রতিবেদন

Lopa Bhowmik