বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
সিটি সেন্টার ২-এর পিছনের ঝুপড়িতে আগুন অমিতাভ বচ্চনের বাসভবনের বোমাতঙ্কের হুমকি পাক জঙ্গিদের টার্গেটে বাংলার মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী মন্দারমণির সমুদ্রে তলিয়ে গেল মামা-ভাগ্নে

অন্নপূর্ণা যোজনায় নতুন আবেদন প্রক্রিয়া ও রাজ্যের পরিস্থিতি সম্পর্কে ঘোষণা

22 October, 2026 5:14 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, কলকাতা: পশ্চিমবঙ্গের মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে চালু হওয়া অন্নপূর্ণা যোজনা বর্তমানে রাজ্য রাজনীতি ও সাধারণ মানুষের আলোচনার কেন্দ্রবিন্দুতে। এই প্রকল্পে ২৫ থেকে ৬০ বছর বয়সি মহিলারা প্রতি মাসে ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তা পান। সরকারি তথ্য অনুযায়ী, ইতিমধ্যেই প্রায় ১ কোটি ৬০ লক্ষ মহিলা এই প্রকল্পের সুবিধা ভোগ করছেন।
তবে সাম্প্রতিক সময়ে নতুন নাম নথিভুক্তকরণ সাময়িকভাবে বন্ধ থাকায় বহু মহিলা আবেদন করতে পারেননি। পাশাপাশি, টাকা না পাওয়ার অভিযোগ এবং যাচাই প্রক্রিয়া নিয়ে অসন্তোষের জেরে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ  তৈরি হয়েছে মহিলাদের মধ্যে। এই পরিস্থিতিতে নতুন আবেদনকারীদের জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন যে, আগামী নভেম্বর ও ডিসেম্বর মাসে ফের নতুন করে আবেদন গ্রহণের ব্যবস্থা করা হবে। ওই সময়ে রাজ্যজুড়ে বিশেষ জনকল্যাণমূলক শিবির আয়োজনের পাশাপাশি অনলাইন ও অফলাইন দুই মাধ্যমেই আবেদন করার সুযোগ দেওয়া হবে। যদিও শিবিরের দিনক্ষণ বা নির্দিষ্ট সূচি এখনও প্রকাশিত হয়নি, তবে বিজ্ঞপ্তি প্রকাশের পর অপেক্ষারত মহিলারা স্বস্তি পাবেন বলে আশা করা হচ্ছে।

প্রতিবেদন

Lopa Bhowmik