বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
নিউ ফারাক্কায় ধস, বাতিল উত্তরবঙ্গগামী সব ট্রেন নিউটাউনে উত্তম কুমার ফিল্ম সেন্টারের শিলান্য়াস মুখ্য়মন্ত্রীর নেপালে ৯ দিন পর সুড়ঙ্গ থেকে উদ্ধার ২ শ্রমিক অভিষেকের ক্য়ামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশ

স্কুল টাইমে জনগণনার কাজ, হাই কোর্টে জানাল রাজ্য

19 August, 2026 7:18 PM Sumantra Mukherjee
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদন : এবার থেকে স্কুল চলাকালীন সময়েই শিক্ষক ও অশিক্ষক কর্মীরা বাড়ি বাড়ি ঘুরে জনগণনার কাজ করতে পারবেন। শিক্ষকদের বড়সড় স্বস্তি দিয়ে বুধবার কলকাতা হাই কোর্টে এই সিদ্ধান্ত জানায় রাজ্য। জানানো হয়েছে, শিক্ষকদের সপ্তাহের শেষে যে জনগণনার কাজে পাঠানোর যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, তা প্রত্যাহার করে নেওয়া হচ্ছে।

গত ১৬ আগস্ট থেকে বাড়ি বাড়ি ঘুরে জনগণনার কাজ শুরু হয়েছে। স্কুল শিক্ষকদের এই জনগণার কাজে নিযুক্ত করা হয়েছে। নির্দেশিকায় বলা হয় স্কুল পড়ুয়াদের দেখভালের পর সপ্তাহের শেষে কিংবা ছুটির দিনগুলিতে জনগণনার কাজ করতে হবে। স্বাভাবিকভাবে সেই সিদ্ধান্তের বিরোধিতা করেন শিক্ষক-শিক্ষিকারা। এই বিষয়ে মামলা দায়ের হয় কলকাতা হাই কোর্টে।

বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে মামলার শুনানি হয়। শুনানিতে রাজ্য ও কেন্দ্রের অবস্থানের মধ্যে চরম সমন্বয়ের অভাব দেখে ক্ষোভপ্রকাশ করেন বিচারপতি। রাজ্যের দাবি, স্কুলের সময়ে শিক্ষক শিক্ষিকারা জনগণনার কাজ করলে তাতে পঠনপাঠন ব্যাহত হবে। তবে কেন্দ্র সেই দাবির ঘোরতর বিরোধিতা করে। বলা হয়, জনগণনার কাজের জন্য স্কুল চলাকালীনই শিক্ষকদের ব্যবহার করা উচিত।

দু’পক্ষের জটিলতার ফলেই স্কুলশিক্ষা অধিকর্তার দপ্তর থেকে বিজ্ঞপ্তি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। স্কুলের সময় জনগণনার কাজ করলে তাদের ‘অন ডিউটি’ হিসাবেই ধরা হবে। তবে তাতে কোনওভাবেই যেন পড়ুয়াদের পঠনপাঠন ব্যাহত না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। নয়া নির্দেশিকায় স্বাভাবিকভাবেই স্বস্তিতে শিক্ষকরা।

যদিও কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও রাজ্যের এই বক্তব্যে সন্তষ্ট নন। তিনি বলেন, “জনগণনার কাজের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক যদি শিক্ষককে আগেই জনগণনার কাজের দায়িত্ব দিয়ে থাকে সেক্ষেত্রে কি হবে ? ঠিক কী করতে চাইছে জনগণনা কতৃপক্ষ এবং রাজ্য সরকার ? আদালতের কাছে বিষয়টি একেবারেই স্পষ্ট নয় । তবে আগের জারি হওয়া নির্দেশিকা স্থগিত রাখলেও আদালত আপাতত এই মামলার রায়দান স্থগিত রেখেছে।

প্রতিবেদন

Sumantra Mukherjee