বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

পাথরপ্রতিমায় সোলার ব্যাটারি-মেশিন চুরি করে বিক্রি, অভিযোগে ধৃত প্রাক্তন তৃণমূল প্রধান, সদস্য সহ ৩

04 October, 2026 1:57 PM Sandipan Saha
শেয়ার করুন

সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগনা: লক্ষ লক্ষ টাকার সোলার প্রকল্পের প্লেট ব্যাটারি ও মেশিন রাতের অন্ধকারে সরিয়ে দিয়ে বিক্রি করার অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার শ্রীধরনগর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন প্রধান প্রদ্যুৎ বর্মন ও পঞ্চায়েত সদস্য অতিথি বন্ধু দাস ও সোলার মিস্ত্রি উত্তম সেনাপতিকে গ্রেপ্তার করে পাথরপ্রতিমা গোবর্ধনপুর কোস্টাল থানার পুলিশ । অভিযোগ শ্রীধরনগর গ্রাম পঞ্চায়েতে একটি সোলার প্রজেক্ট তৈরি হয়েছিল গ্রামাঞ্চলে বিদ্যুতায়ন করার জন্য। সাড়ে তিন কোটি কোটি টাকা খরচ হয়েছিল এই প্রজেক্টের জন্য। এই প্রজেক্টের যাবতীয় মালপত্র প্রাক্তন প্রধান ও তার কয়েকজন সাগরেদ মিলে গোপনে রাতের অন্ধকারে সেগুলি বিক্রি করে দেন বলে অভিযোগ। উল্লেখ্য দু’দিন আগে  উত্তম সেনাপতিকে গ্রেপ্তার করে শেষ পর্যন্ত গতকাল প্রাক্তন প্রধান এবং পঞ্চায়েত  সদস্যকে গ্রেপ্তার করে  কাকদ্বীপ আদালতে তোলা হলে তাঁদেরকে তিনদিনের পুলিশ হেপাজতে রাখার নির্দেশ দেন বিচারক। উত্তম সেনাপতির পরিবারের দাবি, গতকাল গ্রেপ্তার হওয়া দুই পঞ্চায়েত সদস্য তাঁদের বাড়িতে ডিজে মেশিন রেখে দেন সারানোর কথা বলে, তার স্বামী নির্দোষ।

প্রতিবেদন

Sandipan Saha